দিরাই বাসীকে সাবেক প্যানেল মেয়র জয়নুল হক চৌধুরী'র ঈদ শুভেচ্ছা
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিরাই পৌরসভার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দিরাই পৌর সভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দিরাই পৌরসভার সাবেক প্যানেল মেয়র সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মো. জয়নুল হক চৌধুরী৷ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি-এই কামনা করেন তিনি।তিনি আরও বলেন, ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করে নেওয়া। সমাজের ধনী-গরিবসহ সব শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহমর্মী হওয়ার আহ্বান জানান তিনি।জয়নুল হক চৌধুরী, বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তাই ঈদের প্রকৃত শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।তিনি আবারো দিরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড বাসীসহ সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান।