ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সুনামগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন দবির তালুকদার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জ  জেলার  সর্বস্তরের বাসিন্দাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন মাদ্রিদ স্পেনের সভাপতি,  বিশিষ্ট সমাজ সেবক এইচ এম দবির তালুকদার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে। এ উৎসব সকল ভেদাভেদ ভুলে মানুষে মানুষে ভালোবাসা ও সহমর্মিতা জাগ্রত করে। তিনি ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। একই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের খুশি ছড়িয়ে দেওয়ার আহবান জানান।এইচ এম দবির তালুকদার  আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে সমানভাবে পৌঁছে যায়। এ সময় তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।শেষে  সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পশ্চিম বীরগাও ইউনিয়ন  সহ  দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন আশিকুর রহমান।

সুনামগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন দবির তালুকদার