ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নোয়াখালীতে তানযীমুল উম্মাহ মাদরাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালী সদর উপজেলার সুরমা ভবন, সেন্ট্রাল রোড,হাউজিং এস্টেট,(হাউজিং এস্টেট মসজিদ সংলগ্ন)মাইজদী নোয়াখালী তানযীমুল উম্মাহ অনাবাসিক হিফয মাদরাসা হাউজিং শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (১০মার্চ) বিকাল ৩:০০টায় মাদ্রাসা প্রাঙ্গনে হাবিবুল্লাহ মিজবাহ্ প্রেন্সিপাল তানযীমুল উম্মাহ হাউজিং শাখা এর সভাপতিত্বে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড.মুহাম্মদ আমিনুল্লাহ অফসর প্রাপ্ত অধ্যক্ষ নোয়াখালী কারামতিয়া কামিল মাদরাসা। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাসানুজ্জামান হাউজিং সেন্ট্রাল মসজিদের ইমাম ও সালাউদ্দীন প্রিন্সিপাল তানযীমুল উম্মাহ মাদরাসা নোয়াখালী ভয়েস শাখা। সঞ্চালনায় ছিলেন তানযীমুল উম্মাহ মাদরাসা হাউজিং শাখার ভাইস প্রিন্সিপাল আব্দুর নূর ও সিনিয়র শিক্ষক মাশহুরুল হাসান। এসময় ভিবিন্ন আলোচকদের মধ্যে রোজার গুরুত্ব সমপর্কে বলতে শুনা যায় যে রোজার বা (সিয়াম) প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাকওয়া বা আত্মসংযম বৃদ্ধি করা এটি ইসলামের তৃতীয় স্তম্ভ, যা মুমিনের পাপমোচন, আত্মশুদ্ধি এবং ধৈর্য ও সহানুভূতি শেখায়। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও পাপাচার থেকে বিরত থাকার মাধ্যমে এটি মানুষের আত্মিক, নৈতিক ও শারীরিক উৎকর্ষ সাধন করে। তানযীমুল উম্মাহ মাদরাসা হাউজিং শাখার প্রিন্সিপাল বলেন রমজান মাস অশেষ ফজিলত ও বরকতময় মাস। হাদিস অনুযায়ী, এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় । ঈমান ও সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখলে অতীতের গুনাহ মাফ হয় এবং শবে কদর পাওয়ার সুযোগ থাকে। এটি কোরআন নাজিলের মাস এবং এ মাসে ইবাদতের সওয়াব বহুগুণ বেড়ে যায়।এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা সকল শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে মাদরাসার প্রাঙ্গনকে আনন্দ মুখর করে তোলেন।  এনএম/ধ্রুবকন্ঠ

নোয়াখালীতে তানযীমুল উম্মাহ মাদরাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত