পশ্চিম বীরগাও ইউনিয়ন নির্বাচনে লড়বেন চেয়ারম্যান পুত্র সাদেক
জাতীয়
সংসদ নির্বাচনের পর পরই এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া বইছে গ্রামের অলিগলি সহ
চায়ের দোকানগুলোতে। আসন্ন পশ্চিম বীরগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান পদপ্রার্থী পদে প্রার্থী হতে আগ্রহী প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও পশ্চিম
বীরগাও ইউনিয়নের সুনামধন্য সাবেক চেয়ারম্যান জনাব হাজী মাহমুদ আলী'র সুযোগ্য পুত্র
যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক সাদেক আহমেদ। এছাড়া
আগামী পশ্চিম বীরগাও ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য
বেশ কয়েকজন প্রার্থীর নাম ও রয়েছে।এব্যাপারে
ছাদেক আহমেদ এর সাথে আলাপকালে তিনি জানান,
প্রতিটি মানুষের জীবনে ভালো কিছু করার স্বপ্ন থাকে। ছোটবেলা থেকেই নিজের অবস্থান থেকে যতটা সম্ভব বিভিন্ন সামাজিক
সংগঠনের সাথে মানবিক কাজ করে আসছি। এলাকার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় মুরব্বিদের সাথে
শলাপরামর্শ করে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছে পোষণ করছি ।তিনি
আরও বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিরপেক্ষ
সুষ্ঠ হবে বলে আশাবাদী, সুনামগঞ্জ তথা শান্তিগঞ্জের অন্যান্য ইউনিয়নের চাইতে আমাদের পশ্চিম বীরগাও বেশী অবহেলিত, পূর্বেই ইউনিয়ন থাকাকালীন অবস্থায়ও
উন্নয়নের তেমন ছোঁয়া পায়নি, ২৪শের
গণ অভ্যুত্থান ও আওয়ামিলীগ সরকার পলায়নের পর অন্তবর্তী কালীন সরকার দেড় বছর দেশ পরিচালনার
মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়। আসলে পশ্চিম বীরগাও ইউনিয়ন বাসী নানান সমস্যার
মাঝে রয়েছেন। স্থানীয়ভাবে কাঙ্খিত সেবা পাচ্ছেন না। আমি আমার সিদ্ধান্তের দিক থেকে
অটল, এই এলাকার সন্তান আমি, আমার শৈশব থেকে এপর্যন্ত বেড়ে ওঠা এই এলাকায়, এই এলাকার
মাটিও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি আশাবাদী আমার এই এলাকাবাসী আমাকে তাদের
সন্তান ভেবে তাদের সেবা করার সুযোগ করে দিবেন।আমি
এই পশ্চিম বীরগাও ইউনিয়নের তরুণ ও প্রবীণদের
সমন্বয়ে একটি পরিচ্ছন্ন নিরাপদ জনবান্ধব আধুনিক ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবো । এখানে বৈষম্যহীন সমাজ গঠন করা হবে, যেখানে ধনী ও গরীবদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবেনা, সবার অগ্রাধিকার হবে
সমান। আমার বাসস্থান, আমার পশ্চিম বীরগাও ইউনিয়ন।
আমার দায়িত্ব, এর উন্নয়ন আমাদের সম্মিলিত অঙ্গীকার।
এনএম/ধ্রুবকন্ঠ