ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ডায়াবেটিস কিংবা চুল পড়া নিয়ন্ত্রনে এক জাদুকরী উদ্ভিদ

উদ্ভিদটিকে মিমোসা বা কোনো কোনো অঞ্চলে স্থানীয় ভাষায় জাদুকরী উদ্ভিদ বা ‘টাচ মি নট’ও বলা হয়। আয়ুর্বেদে লজ্জাবতী গাছের নানা উপকারিতার কথা বিস্তারিত বর্ণনা করা রয়েছে। এই গাছটি আঘাত, পেট ব্যাথা, পাইলস ইত্যাদি ক্ষেত্রে ঔষধি রূপে ব্যবহার করা হয়।বিশেষজ্ঞদের মতে, লজ্জাবতী এমন একটি উদ্ভিদ, যা সব ঋতুতেই পাওয়া যায়।একে চিরহরিৎ উদ্ভিদও বলা হয়। এই গাছ গ্রামাঞ্চলে যেকোনো স্থানে বা শহরাঞ্চলে ছোট ছোট খাল-বিল ইত্যাদির চারপাশে জন্ম নেয়। যার অনেক ঔষধি গুণ বর্ণনা করা হয়েছে। যেমনঃ লজ্জাবতী পাতা পেটে ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং ডায়রিয়া কমাতে ব্যবহার করা হয়।লজ্জাবতী গাছে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে, যা রোগীর শরীরের ইনসুলিন নিঃসরণ ক্ষমতা বাড়িয়ে দেয়, এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয়। যাদের মৃগীরোগ রয়েছে তারাও এই গাছ থেকে উপকার পেতে পারেন। এই গাছের পাতায় প্রদাহ-বিরোধী গুণ রয়েছে, যা ব্যথা বা ক্ষত উপশমে সাহায্য করে। এমএইছ /  ধ্রুবকন্ঠ

ডায়াবেটিস কিংবা চুল পড়া নিয়ন্ত্রনে এক জাদুকরী উদ্ভিদ