চাটমোহরে টাকার লোভ দেখিয়ে ও ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ
পাবনার চাটমোহরে টাকার লোভ দেখিয়ে ঘর ঝাড়ু দেওয়ার
কথা বলে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে চাটমোহর থানায় একটি অভিযোগ
দায়ের হয়েছে।লিখিত অভিযোগের ভিত্তিতে চাটমোহর থানায় বুধবার ২০'মে
একটি ধ/র্ষ/ণ মামলা রেকর্ড করা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের
কামালপুর গ্রামের পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থী মঙ্গলবার সন্ধ্যার দিকে জনৈক শামসুল
হকের মুদি দোকান থেকে আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একই গ্রামের মৃত মিয়াজান
প্রামানিকের ছেলে মোঃ আব্দুল জলিল (৪৮) টাকার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে তার ঘর ঝাড়ু
দেবার কথা জানায়। এ সময় ঐ শিক্ষার্থী জলিলের বাড়িতে গেলে সে জোরপূর্বক ওই মেয়েকে
ধ/র্ষ/ণ করে। পরে বিষয়টি জানাজানি হলে জলিল পালিয়ে যায়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান,
এ ব্যাপারে একটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে।
এনএম/ধ্রুবকন্ঠ