ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

চাঁন্দের গাড়ি উল্টে পর্যটক আহত ৪

বান্দরবানের থানচি উপজেলা পর্যটকবাহী চান্দের গাড়ির ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ২ জন পর্যটক। হালকা আঘাট পেয়েছে আরও ৪ জন। আজ রবিবার (০১ ফেব্রুয়ারী) বিকেলে থানচি–বলিপাড়া সড়কের কমলা বাগান এলাকায় চান্দের গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। ১৩ জনে একটি দল বান্দরবান হতে থানচি আসার পথে এ দুর্ঘটনা ঘটে।গুরুত্বরো আহতরা হলেন,স্নেগদ প্রভাদে ৫০,পিতাঃ কাজল বরন পাল, পুজা পাল ২৫,পিতাঃ কাজল বরন পাল দুইজনের চন্দনাইশ, চট্টগ্রাম বাসিন্দা।আহতদের স্থানীয়র বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের সামরিক হাসপাতালের ভর্তি করেন ।  দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে  গুরুতর আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিজিবির অ্যাম্বুলেন্সে স্কট সহকারে বান্দরবান সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।স্থানীয় সচেতন মহলের অভিযোগ, পর্যটন মৌসুমে ফিটনেসবিহীন চান্দের গাড়ি দিয়ে নির্বিচারে পর্যটক পরিবহন করা হলেও সংশ্লিষ্ট দপ্তরের তদারকি প্রায় অনুপস্থিত। পাহাড়ি ঝুঁকিপূর্ণ সড়কে নিয়ম ভঙ্গ করে গাড়ি চলাচল, চালকদের অবহেলা এবং যান্ত্রিক ত্রুটিই এমন দুর্ঘটনার প্রধান কারণ।এ ঘটনায় দোষী চালক ও সংশ্লিষ্ট মালিকপক্ষের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পাহাড়ি সড়কে পর্যটক পরিবহনে কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।  এনএম/ধ্রুবকন্ঠ

চাঁন্দের গাড়ি উল্টে পর্যটক আহত ৪