ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত কুয়াকাটার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “বড়শি THE FISHHOOK”

দক্ষিণাঞ্চলের পর্যটন নগরী কুয়াকাটা থেকে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “বড়শি THE FISHHOOK (2025)” আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখেছে। চলচ্চিত্রটি ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব “কেরালা শর্টফিল্ম ফেস্টিভ্যাল”-এ নির্বাচিত হয়েছে।আগামী ১৫ মে “ফিল্ম ফিসার” আয়োজনে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের অডিটোরিয়ামে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিষয়টি নির্মাতা ও পুরো টিমের জন্য গর্বের এক অর্জন হিসেবে দেখা হচ্ছে।চলচ্চিত্রটির নির্মাতা লুরিহাজ মালসি সুদূর কুয়াকাটা থেকে তার চলচ্চিত্র যাত্রা শুরু করেন। তার নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দীর্ঘদিনের নিষ্ঠা, সৃজনশীলতা ও নিরলস পরিশ্রমের ফসল। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়াকে দক্ষিণাঞ্চলের চলচ্চিত্র অঙ্গনের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে।এদিকে নির্মাতা বর্তমানে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “RUN AND GUN”-এর কাজ এগিয়ে নিচ্ছেন। এটি একটি গণ-অর্থায়নে নির্মিত এক্সপেরিমেন্টাল ক্লাইমেট চেঞ্জভিত্তিক সিনেমা। চলচ্চিত্রটিতে গল্পের মাধ্যমে ভবিষ্যতের বৈশ্বিক পরিবেশ সংকট ও মানুষের অভ্যন্তরীণ সংগ্রামের চিত্র তুলে ধরা হবে।নির্মাতা লুরিহাজ মালসি মনে করেন, কুয়াকাটার বৈচিত্র্যময় সৌন্দর্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি “কুয়াকাটা ফিল্ম সোসাইটি” নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, “বড়শি THE FISHHOOK”-এর এই আন্তর্জাতিক স্বীকৃতি দক্ষিণাঞ্চলের চলচ্চিত্রচর্চাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী সিনেমা নির্মাণে নতুন পথ তৈরি করবে।  এনএম/ধ্রুবকন্ঠ

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত কুয়াকাটার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “বড়শি THE FISHHOOK”