বগুড়ায় মহিলা জামায়াতের বিশাল গণমিছিল ও সমাবেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২
(শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলার মহিলা জামায়াতের উদ্যোগে
এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত (৯ ফেব্রুয়ারি) সকালে শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে
প্রথমে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে
শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া–২ (শিবগঞ্জ)
আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী
অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। এসময় তিনি তার বক্তব্যে নারীদের সক্রিয় রাজনৈতিক
অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে মহিলা জামায়াতের ভূমিকার
প্রশংসা করেন।এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর
বগুড়া জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাসেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকিল
উদ্দিনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ।সমাবেশ ও গণমিছিলে বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থকের অংশগ্রহণে
পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এইসময় গণমিছিলে অংশগ্রহণকারী নারীরা দাড়িপাল্লা প্রতীকের
পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
এনএম/ধ্রুবকন্ঠ