ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের অংশ হিসেবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি চালুর প্রতিবাদে টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেল ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ে এ হামলার ঘটনা ঘটে।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলছেন, ‘ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে, ইটপাটকেল ছুড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।’বিটিআরসির এক কর্মকর্তা জানান, তারা আসরের নামাজ পড়ছিলেন, এ সময় বাইরে থেকে ইটপাটকেল মারা শব্দ পান। বিকেল ৫টার দিকে সেখানে সেনাবাহিনীর একাধিক দল এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে।  এনএম/ধ্রুবকন্ঠ

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুর