ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নবীনগর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বড়াইল ইউনিয়ন সভাপতি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রবিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়াইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে নবীনগর থানা পুলিশ।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জাকির হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি এসব মামলার মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।‘ওসি বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে জাকির হোসেন পলাতক ছিলেন। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।  এনএম/ধ্রুবকন্ঠ

নবীনগর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার