ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

স্বতন্ত্র প্রার্থীর সভায় আসার পথে হামলা, আহত ৩

ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় আসার পথে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন, তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামচন্দ্রপুর ও উল্ল্যা গ্রামে এই ঘটনাটি ঘটে।আহতরা হলেন-উপজেলার উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু বিশ্বাস, সদর উপজেলার সমসপুর গ্রামের শহিদুল ইসলাম ও ধনঞ্জয়পুর গ্রামের মো. আবু মিয়া।আহত আনোয়ার হোসেন কালু বিশ্বাস বলেন, আমি বাইসাইকেলযোগে স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী সমাবেশে কালীগঞ্জে যাচ্ছিলাম। পথে কিছু লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে। অপরদিকে রামচন্দ্রপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী ফিরোজের কর্মী শহীদুল ও আবু মিয়ার ওপর হামলা চালিয়েছে। তবে এই হামলায় কারা জড়িত, তা জানা যায়নি।তবে, এ অভিযোগের বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী রাশেদ খাঁন বলেন, ‘আমি এলাকায় নতুন। কে যে কার কর্মী সেটা এখনো বুঝে উঠতে পারিনি। আমার কোনো কর্মীই এ ধরণের ঘটনা ঘটনাই জড়িত নহে।’ এটা অপপ্রচার চালানো হচ্ছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, ‘খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুষ্কৃতকারীদের আটকের জন্য অভিযান চলছে।’  এনএম/ধ্রুবকন্ঠ

স্বতন্ত্র প্রার্থীর সভায় আসার পথে হামলা, আহত ৩