এবার তাপমাত্রা ৫ ডিগ্রিতে নামার আশঙ্কা জানালো আবহাওয়া অফিস
টানা
কয়েকদিন
প্রচণ্ড
শীতে
জড়সড় অবস্থা
সারাদেশবাসীর।
রাজধানী
থেকে
শুরু
করে
দেশের
অনেক
জেলারই
একই
অবস্থা।
মিলে না
রোদের
দেখা।
আছে
হিমশীতল
বাতাস
এবং
কুয়াশা।এমন
সময়ে
আজ সোমবার
(০৫ জানুয়ারি) দিবাগত
রাতের
কুয়াশা
ও
ঠাণ্ডা
নিয়ে
আরও
দুঃসংবাদ
দিয়েছেন
কানাডার
সাসকাচুয়ান
বিশ্ববিদ্যালয়ের
আবহাওয়া
ও
জলবায়ু
গবেষক
মোস্তফা
কামাল
পলাশ।আজ
সোমবার
(৫
জানুয়ারি)
বাংলাদেশ
সময়
রাত
৭টার
পর
দেওয়া
এক
ফেসবুক
স্ট্যাটাসে
তিনি
জানান,
সন্ধ্যার
পর
থেকে
দেশের
৮টি
বিভাগের
জেলাগুলোর
ওপরে
মাঝারি
থেকে
ঘন
কুয়াশার
চাদরে
ঢাকা
থাকার
প্রবল
আশঙ্কা
করা
যাচ্ছে।তিনি
বলেন,
‘আগামীকাল
মঙ্গলবার
রংপুর,
রাজশাহী,
ময়মনসিংহ,
ঢাকা
বিভাগের
বেশিভাগ
জেলার
উপরে
দুপুর
১২টার
পূর্বে
সূর্যের
আলো
দেখা
যাওয়ার
সম্ভাবনা
খুবই
কম।
খুলনা
ও
বরিশাল
বিভাগের
জেলাগুলোর
ওপরে
সকাল
১০টার
পূর্বে
সূর্যের
আলো
দেখা
যাওয়ার
সম্ভাবনা
রয়েছে।‘
তিনি
আরও
বলেন,
‘আজ
সোমবার
ও
আগামীকাল
মঙ্গলবার
রাতে
দেশব্যাপী
কুয়াশার
পরিমাণ
ব্যাপক
বৃদ্ধি
পাওয়ার
প্রবল
আশঙ্কা
করা
যাচ্ছে।
রংপুর,
রাজশাহী
ও
খুলনা
বিভাগের
জেলাগুলোর
ওপরে
সর্বনিম্ন
তাপমাত্রা
৫
থেকে
৭
ডিগ্রী
সেলসিয়াস
পর্যন্ত
নেমে
যাওয়ার
আশঙ্কা
করা
যাচ্ছে।‘
চলমান
শৈত্যপ্রবাহ
ও
কুয়াশা
আগামী
১২
জানুয়ারি
পর্যন্ত
অব্যাহত
থাকার
আশঙ্কাও
করেছেন
পলাশ।
এনএম/ধ্রুবকন্ঠ