আক্কেলপুরে আপন এন্টারপ্রাইজের লাকি কুপন ড্র, পুরস্কারে উচ্ছ্বসিত গ্রাহক
জয়পুরহাটের
আক্কেলপুরে ওয়ালটনের পরিবেশক আপন এন্টারপ্রাইজের উদ্যোগে গ্রাহকদের অংশগ্রহণে উৎসবমুখর
পরিবেশে লাকি কুপন ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে চার
টার দিকে প্রাণী সম্পদ মোড়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক, ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর
ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের হেড অব সেলস ফিরোজ
আলম। এছাড়া উপস্থিত ছিলেন আক্কেলপুর পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক
আমিনুল ইসলাম পল্টু, বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, আপন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী
ছানোয়ার হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং
বিপুলসংখ্যক গ্রাহক।অনুষ্ঠানের
শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ওয়ালটনের বিভিন্ন পণ্য ক্রয়কারী গ্রাহকদের
অংশগ্রহণে লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করে তাদের
হাতে রেফ্রিজারেটর, টেলিভিশন, ফ্যান, ব্লেন্ডার, রাইস কুকারসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার
তুলে দেওয়া হয়। এ সময় বিজয়ীদের উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।প্রধান
অতিথির বক্তব্যে চিত্রনায়ক আমিন খান বলেন, ব্যবসা শুধু পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ
নয়; গ্রাহকের আস্থা ও ভালোবাসা অর্জন করাই সবচেয়ে বড় সফলতা। আপন এন্টারপ্রাইজ গ্রাহকদের
সম্মান জানাতে যে লাকি কুপন ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
এ ধরনের উদ্যোগ ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে গ্রাহকের সম্পর্ককে আরও সুদৃঢ় করে। আমি
আশা করি, তারা ভবিষ্যতেও সেবার মান বজায় রেখে মানুষের আস্থা অর্জনে কাজ করে যাবে।বিশেষ
অতিথি ফিরোজ আলম বলেন, ওয়ালটন সব সময় বিশ্বমানের পণ্য ও উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত
করতে কাজ করছে। গ্রাহকদের উৎসাহিত করতে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই
দেশজুড়ে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।আয়োজক
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছানোয়ার হোসেন বলেন, গ্রাহকদের ভালোবাসা ও আস্থার কারণেই
আপন এন্টারপ্রাইজ আজকের অবস্থানে এসেছে। সেই আস্থার প্রতিদান দিতেই প্রতিবছরের মতো
এবারও লাকি কুপন ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। ভবিষ্যতেও উন্নতমানের ওয়ালটন
পণ্য, সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবা এবং গ্রাহকবান্ধব নানা উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে
থাকতে চাই। গ্রাহকদের আন্তরিক সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা।বক্তারা
বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে
এ ধরনের ব্যতিক্রমী আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিনোদন
ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলে।লাকি
কুপন ড্র শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে দর্শক-শ্রোতাদের স্বতঃস্ফূর্ত
উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অংশ নেওয়া গ্রাহকরা এমন আয়োজনের
প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
এনএম/ধ্রুবকন্ঠ