ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‘এরকম একটা উগ্র রাষ্ট্রকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না’

আইপিএলের নতুন মৌসুমে খেলা হচ্ছে না বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। নিরাপত্তা ইস্যুর কথা বলে তাকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড। যা কার্যকরও করে ফেলেছে কেকেআর। এবার এই ইস্যুতে মুখ মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেছেন, ‘এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনোপ্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না।‘আজ শনিবার (৩ জানুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ভারতকে নিয়ে তিনি এই মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, ‘সরকার এবং বিসিবির যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত।‘তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পরেও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ এবং প্রতিযোগিতা পূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেছে।‘  এনএম/ধ্রুবকন্ঠ

‘এরকম একটা উগ্র রাষ্ট্রকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না’