ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দিরাই-শাল্লার সর্বস্তরের সবাইকে আজমল হোসেনে জাবেদ'র ঈদ শুভেচ্ছা

দিরাই-শাল্লাবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা আজমল হোসেন চৌধুরী জাবেদ।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উৎসব উৎসাহ ও আনন্দের সঙ্গে উদযাপিত হয়। দিনটি পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে, যেখানে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম বা রোজা পালন করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মূহুর্ত।তিনি বলেন, ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহা সুযোগ। ঈদুল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভুতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা

দিরাই-শাল্লার সর্বস্তরের সবাইকে আজমল হোসেনে জাবেদ'র ঈদ শুভেচ্ছা