ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বারবার ধোঁকা খেলেও এখনো অ্যাস্টন ভিলাতেই রইলেন মার্তিনেজ

এক বছর আগে বেশ ঘটা করেই অ্যাস্টন ভিলাকে বিদায় জানিয়েছিলেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। আত্মবিশ্বাসে ভরা আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক ভেবেছিলেন, বিশ্বফুটবলের শীর্ষ সারির জায়ান্ট ক্লাবগুলোর প্রস্তাবের লাইন লেগে যাবে দরজায়।সে সময় বাস্তবতা দাঁড়িয়েছিল একেবারেই ভিন্ন। সৌদি প্রো লিগ, ইউরোপের নামীদামি ক্লাব কিংবা যুক্তরাষ্ট্রের এমএলএস—কোথাও থেকে মেলেনি কাঙ্ক্ষিত কোনো অফার। অগত্যা বুকভরা হতাশা চেপে ফের অ্যাস্টন ভিলাতেই ফিরতে হয়েছিল তাকে। কিন্তু সেই ধাক্কাটা মাঠেই পুষিয়ে দিয়েছিলেন মার্তিনেজ।দুর্দান্ত পারফর্ম করে দলকে জিতিয়েছেন উয়েফা ইউরোপা লিগ, একই সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে আবারও খেলেছেন বিশ্বকাপ ফাইনাল। মাঠের এমন অতিমানবীয় রূপ দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, এবার হয়তো ইউরোপের কোনো ঐতিহ্যবাহী ক্লাবে তার পাড়ি জমানো কেবল সময়ের ব্যাপার।কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ইতিহাস যেন আবার পুনরাবৃত্তি হলো! ইতালিয়ান জায়ান্ট ইউভেন্তুস তাকে দলে ভেড়ানোর রেস থেকে সরাসরি সরে দাঁড়িয়েছে। তুরিনের ক্লাবটি সাফ জানিয়ে দিয়েছে, মার্তিনেজকে নিয়ে তাদের আর কোনো আগ্রহ নেই।যার মানে দাঁড়াচ্ছে, ঠিক এক বছর আগে যিনি ভিলা পার্ক ছাড়তে চেয়েছিলেন নতুন ঠিকানার খোঁজে, এতসব সাফল্য আর কীর্তির পরও তিনি এখনও আটকে আছেন সেই পুরনো ডেরাতেই। কোনো বড় ক্লাবই আপাতত আস্থা রাখতে চাইছে না এই আর্জেন্টাইন প্রহরীর ওপর!   এনএম/ধ্রুবকন্ঠ

বারবার ধোঁকা খেলেও এখনো অ্যাস্টন ভিলাতেই রইলেন মার্তিনেজ