চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর
নব নির্বাচিত নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান ৮ আগস্ট ২০২৬ শনিবার
বিশ্ব রোড মোড়ে সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠিত হয়েছে।সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান
মোঃ হাবিবুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রিপন আলীর সঞ্চালনায় স্বাগত
বক্তব্য রাখেন মহাসচিব শাহীন আকতার। প্রধান বক্তা ও আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা
মোহাম্মদ রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনায় নির্বাহী কমিটির বিভিন্ন পদের সদস্য-
আবুল হোসেন, ইমাম হাসান জুয়েল, মনিরুল ইসলাম, আবুল কাসেম, বিপ্লব হাসান, নাসিরুল ইসলাম,
সুমন আলী ও উপদেষ্টা মোঃ সিয়াম প্রমুখ অংশ নেন।অতঃপর নবনির্বাচিত নির্বাহী
কমিটি সিদ্ধান্তক্রমে আগামী ২ বছর মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া ৭ম প্রতিষ্ঠা
বার্ষিকী উদযাপন ও শিক্ষা সফর অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। দায়িত্ব গ্রহণ করে চাঁপাইনবাবগঞ্জ
সাংবাদিক এসোসিয়েশন-এর চেয়ারম্যান হাবিবুল্লাহ আল মাহমুদ বলেছেন, সাংবাদিকদের ঐক্য
সুপ্রতিষ্ঠিত করা এখন সময়ের দাবী। নিজেদের মান-মর্যাদা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে
অবশ্যই সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরী।এসোসিয়েশন-এর প্রধান উপদেষ্টা
মোহাম্মদ রবিউল ইসলাম বলেছেন, সাংবাদিকদের মান-সম্মান অক্ষুন্ন রাখা এবং নিরাপত্তা
সাংবাদিকদেরই নিশ্চিত করতে হবে। আর এ জন্য হলুদ সাংবাদিকতার গতি রোধ করতে হবে এবং সত্যনিষ্ঠ
সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পেশাদারিত্ব মান অক্ষুন্ন রাখতে হবে এবং সাংবাদিকদের দায়িত্বশীল
হতে হবে।এরপর সাংবাদিক এসোসিয়েশন-এর
প্রধান উপদেষ্টা মোহাম্মদ রবিউল ইসলাম চেয়ারম্যান হাবিবুল্লাহ আল মাহমুদ এর হাতে ফুলের
তোড়া দিয়ে নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান। এরপর কার্যনির্বাহী
কমিটির সদস্যবৃন্দ প্রধান উপদেষ্টা মোহাম্মদ রবিউল ইসলাম এর হাতে ফুলের তোড়া দিয়ে
উপদেষ্টা কমিটির প্রতি সম্মান জ্ঞাপন করেন।
এনএম/ধ্রুবকন্ঠ