ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোশ্যাল মিডিয়া

সিলেটে ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিওটি এআই জেনারেটেড নয়

সম্প্রতি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীর মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ভিডিওতে মো. ইন্তাজ আলীকে মাদক সেবন করতে দেখা যায়। তাকে সহায়তা করছিলেন আরেক ব্যক্তি; যার নাম ফয়জুল ইসলাম ফজলু, যিনি প্রথম এই ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন বলে দাবি স্থানীয়দের।ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে স্থানীয়ভাবে সমালোচনা শুরু হয়। এবং মো. ইন্তাজ আলী ভিডিওটিকে এআই বা উন্নত প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে বলে দাবি করেন। তবে দ্য ডিসেন্ট যাচাই করে দেখেছে মো. ইন্তাজ আলীর দাবি সত্য নয়। ভিডিওটি এআই দিয়ে তৈরি এমন কোন প্রমাণ পাওয়া যায়নি। বরং একাধিক এআই সনাক্তকরণ টুল দিয়ে পরীক্ষা করে ভিডিওটি যে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয় তেমন ফলাফলই পাওয়া গেছে। 

সিলেটে ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিওটি এআই জেনারেটেড নয়