ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

স্কয়ার ফার্মাসিটিক্যালসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর উপজেলার প্রত্যন্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি। শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলার মগড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক সহস্রাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। তিনি বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সুস্থ ও মানবিক সমাজ গঠনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও সম্প্রসারিত হওয়া প্রয়োজন।”

মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন, অর্থোপেডিক্স ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়। চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিটিক্যালসের সেলস বিভাগের সিনিয়র ম্যানেজার মো. রেজওয়ান কবির। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. কামরুল হাসান, মো. বজলুর রহমান, পলাশ চন্দ্র সিংহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় গ্রামবাসীরা। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ০৬ জুলাই ২০২৬

স্কয়ার ফার্মাসিটিক্যালসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত