ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সিংগাইরে এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা মাথা থেঁতলে হত্যা

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে জাকির হোসেন (৪৩) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে মাথা থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত জাকির হোসেন উপজেলার চান্দহর ইউনিয়নের চরচামটা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত বুদ্দু মিয়ার ছেলে। দুই সন্তানের জনক ছিলেন তিনি।

নিহতের স্ত্রী সানোয়ারা বেগম বলেছেন, প্রতিদিনের মতো সোমবার রাত আনুমানিক ১০টার দিকে খাবার খেয়ে বাড়ির পাশের আনন্দ বাজারে চা খেতে যান জাকির। সারারাত বাড়ি ফেরেননি তিনি। ভোর ৪টার দিকে জনৈক এক সবজি চাষি আমাকে ডেকে বলেন, ‘বকচর রাস্তায় নুরুল ইসলামের বাড়ির সামনে তোমার স্বামীর লাশ পড়ে আছে।’ পরে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আমার স্বামীর লাশ। কে বা কারা মাথা থেঁতলে দিয়ে তাকে প্রাণে মেরে ফেলেছে। 

সানোয়ারার দাবি, তার স্বামীকে কোন শত্রুতার জেরে হত্যা করা হয়েছে, তা তিনি জানেন না। তবে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। 

খবর পেয়ে ভোর ৬টার দিকে শান্তিপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠান। 

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিষয় নিয়ে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। আইনি বিষয় প্রক্রিয়াধীন। তবে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সারাদেশ সিংগাইর ব্যবসায়ীকে দুর্বৃত্তরা মাথা থেঁতলে হত্যা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৬ জুলাই ২০২৬

সিংগাইরে এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা মাথা থেঁতলে হত্যা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

মানিকগঞ্জের সিংগাইরে জাকির হোসেন (৪৩) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে মাথা থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত জাকির হোসেন উপজেলার চান্দহর ইউনিয়নের চরচামটা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত বুদ্দু মিয়ার ছেলে। দুই সন্তানের জনক ছিলেন তিনি।

নিহতের স্ত্রী সানোয়ারা বেগম বলেছেন, প্রতিদিনের মতো সোমবার রাত আনুমানিক ১০টার দিকে খাবার খেয়ে বাড়ির পাশের আনন্দ বাজারে চা খেতে যান জাকির। সারারাত বাড়ি ফেরেননি তিনি। ভোর ৪টার দিকে জনৈক এক সবজি চাষি আমাকে ডেকে বলেন, ‘বকচর রাস্তায় নুরুল ইসলামের বাড়ির সামনে তোমার স্বামীর লাশ পড়ে আছে।’ পরে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আমার স্বামীর লাশ। কে বা কারা মাথা থেঁতলে দিয়ে তাকে প্রাণে মেরে ফেলেছে। 

সানোয়ারার দাবি, তার স্বামীকে কোন শত্রুতার জেরে হত্যা করা হয়েছে, তা তিনি জানেন না। তবে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। 

খবর পেয়ে ভোর ৬টার দিকে শান্তিপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠান। 

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিষয় নিয়ে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। আইনি বিষয় প্রক্রিয়াধীন। তবে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত