ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাজশাহীর উপজেলা গুলোতে হামের টিকা দেয়া হবে

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রোববার থেকে ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানো হয় । 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। যারা আগে টিকা নিয়েছে, তাদেরও পুনরায় টিকা দেওয়া হবে। তবে বর্তমানে হামে আক্রান্ত বা জ্বরে ভুগছে, এমন শিশুদের এই মুহূর্তে টিকা দেওয়া হবে না; তাদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে যেসব এলাকায় হামের প্রকোপ বেশি, এমন ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু করা হচ্ছে। তবে এখানেই কর্মসূচি সীমাবদ্ধ থাকবে না, পর্যায়ক্রমে দেশের সব শিশুকে টিকার আওতায় আনা হবে।

মন্ত্রী আরও বলেন, এই কর্মসূচির আওতায় থাকা অধিকাংশ শিশু ২০২০ সালের জাতীয় ক্যাম্পেইনের পর জন্ম নেওয়ায় তাদের অনেকেই টিকা পায়নি। তাই ঝুঁকি এড়াতে পুনরায় টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে।

রোববার থেকে রাজশাহী বিভাগের যেসব উপজেলায় টিকাদান কর্মসূচি চলবে, সেগুলো হলো রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট উপজেলা, নাটোর সদর, পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা ।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রাজশাহীর উপজেলা গুলোতে হামের টিকা দেয়া হবে

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রোববার থেকে ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানো হয় । 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। যারা আগে টিকা নিয়েছে, তাদেরও পুনরায় টিকা দেওয়া হবে। তবে বর্তমানে হামে আক্রান্ত বা জ্বরে ভুগছে, এমন শিশুদের এই মুহূর্তে টিকা দেওয়া হবে না; তাদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে যেসব এলাকায় হামের প্রকোপ বেশি, এমন ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু করা হচ্ছে। তবে এখানেই কর্মসূচি সীমাবদ্ধ থাকবে না, পর্যায়ক্রমে দেশের সব শিশুকে টিকার আওতায় আনা হবে।

মন্ত্রী আরও বলেন, এই কর্মসূচির আওতায় থাকা অধিকাংশ শিশু ২০২০ সালের জাতীয় ক্যাম্পেইনের পর জন্ম নেওয়ায় তাদের অনেকেই টিকা পায়নি। তাই ঝুঁকি এড়াতে পুনরায় টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে।

রোববার থেকে রাজশাহী বিভাগের যেসব উপজেলায় টিকাদান কর্মসূচি চলবে, সেগুলো হলো রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট উপজেলা, নাটোর সদর, পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা ।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত