ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাজশাহীতে ছাত্রী নির্যাতনের অভিযোগ

রাজশাহীতে ছাত্রী নির্যাতনের অভিযোগ
ছবি: বর্ণমালা আদর্শ স্কুল, রাজশাহী

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় একটি বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে হোয়াইট বোর্ড পেন দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

চন্দ্রিমা থানা পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ভদ্রা আবাসিক এলাকার ৫ নম্বর রোডে অবস্থিত ‘বর্ণমালা আদর্শ স্কুল’টি ২০২২ সালে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। নতুন এই স্কুলেই এমন ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) স্কুলের ভেতরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষিকা মোসা. মৌসুমী (২৭) হাতে থাকা হোয়াইট বোর্ড পেন দিয়ে শিক্ষার্থী সোহানী রহমান স্নেহা (১২)–এর নাকে আঘাত করেন। এতে তার নাকে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং রক্তপাত শুরু হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা মোসা. শিমু (২৮) অভিযোগে উল্লেখ করেন, ঘটনার পর তিনি স্কুলে গিয়ে কোনো প্রতিবাদ জানাননি। বরং ঘটনার বিষয়টি ধামাচাপা দিতে স্কুলের অধ্যক্ষ মো. মাসুদসহ দুই শিক্ষক তার বাড়িতে গিয়ে ভয়ভীতি ও হুমকি দেন। এ সময় বিষয়টি প্রকাশ করলে তার মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়ার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন বলেন,“শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় এক অভিভাবক বলেন, “মাত্র ৫ বছরের একটি স্কুলে এমন ঘটনা আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।”

এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ মোঃ মাসুদ আলী বলেন,এই বিষয় কোন মন্তব্য করেননি।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : রাজশাহী অভিযোগ ছাত্রী নির্যাতন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ১৫ জুন ২০২৬

রাজশাহীতে ছাত্রী নির্যাতনের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় একটি বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে হোয়াইট বোর্ড পেন দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

চন্দ্রিমা থানা পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ভদ্রা আবাসিক এলাকার ৫ নম্বর রোডে অবস্থিত ‘বর্ণমালা আদর্শ স্কুল’টি ২০২২ সালে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। নতুন এই স্কুলেই এমন ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) স্কুলের ভেতরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষিকা মোসা. মৌসুমী (২৭) হাতে থাকা হোয়াইট বোর্ড পেন দিয়ে শিক্ষার্থী সোহানী রহমান স্নেহা (১২)–এর নাকে আঘাত করেন। এতে তার নাকে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং রক্তপাত শুরু হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা মোসা. শিমু (২৮) অভিযোগে উল্লেখ করেন, ঘটনার পর তিনি স্কুলে গিয়ে কোনো প্রতিবাদ জানাননি। বরং ঘটনার বিষয়টি ধামাচাপা দিতে স্কুলের অধ্যক্ষ মো. মাসুদসহ দুই শিক্ষক তার বাড়িতে গিয়ে ভয়ভীতি ও হুমকি দেন। এ সময় বিষয়টি প্রকাশ করলে তার মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়ার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন বলেন,“শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় এক অভিভাবক বলেন, “মাত্র ৫ বছরের একটি স্কুলে এমন ঘটনা আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।”

এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ মোঃ মাসুদ আলী বলেন,এই বিষয় কোন মন্তব্য করেননি।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত