ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

প্রতীক পেয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন জিন্নাহ কবির

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির ধানের শীষের প্রতীক পেয়েই তার নির্বাচনী এলাকার জনগণকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মানিকগঞ্জ-১ সংসদীয় আসন শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় নির্বাচিত হলে এই অঞ্চলে তিনি নানামুখী উন্নয়নের কথা তুলে ধরেন।

আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা রিটার্নি অফিসার ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন জিন্নাহ কবির।

জিন্নাহ কবির বলেন, ‘ঢাকার নিকটবর্তী জেলা হলেও মানিকগঞ্জের এ জনপদে উন্নয়নের মধ্যে উল্লেখযোগ্য কিছুই হয়নি। আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে পদ্মা-যমুনার ভাঙন রোধ করে চরাঞ্চলগুলোতে আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা। বিগত দিনে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যেমন রাজপথে ছিলাম, তেমনি এখন আমার কাজ হবে নির্বাচনী এলাকার তিনটি উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলা। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থাকে অধিক গুরুত্ব দিয়ে নানামুখী উন্নয়নের পরিকল্পনা রয়েছে আমার।’

তিনি আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন সবাই উৎসবমুখর পরিবেশে ধানের শীষে ভোট দিয়ে বিপ্লবী নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।

’ দেশকে এগিয়ে নিতে শুধু নিজ আসন নয়, মানিকগঞ্জের তিনটি আসনেই ধানের শীষের প্রতীকে সবার কাছে ভোট প্রার্থনা করেন তিনি।

‎

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : প্রতীক জিন্নাহ কবির প্রতিশ্রুতি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রতীক পেয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন জিন্নাহ কবির

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির ধানের শীষের প্রতীক পেয়েই তার নির্বাচনী এলাকার জনগণকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মানিকগঞ্জ-১ সংসদীয় আসন শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় নির্বাচিত হলে এই অঞ্চলে তিনি নানামুখী উন্নয়নের কথা তুলে ধরেন।

আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা রিটার্নি অফিসার ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন জিন্নাহ কবির।

জিন্নাহ কবির বলেন, ‘ঢাকার নিকটবর্তী জেলা হলেও মানিকগঞ্জের এ জনপদে উন্নয়নের মধ্যে উল্লেখযোগ্য কিছুই হয়নি। আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে পদ্মা-যমুনার ভাঙন রোধ করে চরাঞ্চলগুলোতে আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা। বিগত দিনে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যেমন রাজপথে ছিলাম, তেমনি এখন আমার কাজ হবে নির্বাচনী এলাকার তিনটি উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলা। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থাকে অধিক গুরুত্ব দিয়ে নানামুখী উন্নয়নের পরিকল্পনা রয়েছে আমার।’

তিনি আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন সবাই উৎসবমুখর পরিবেশে ধানের শীষে ভোট দিয়ে বিপ্লবী নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।

’ দেশকে এগিয়ে নিতে শুধু নিজ আসন নয়, মানিকগঞ্জের তিনটি আসনেই ধানের শীষের প্রতীকে সবার কাছে ভোট প্রার্থনা করেন তিনি।

‎

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত