ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করেছেন তামিম ইকবাল

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটকেক্রিটিকালবা সংকটময় হিসেবে অভিহিত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির যেকোনো নীতি নির্ধারণী সিদ্ধান্তে আবেগের চেয়ে দীর্ঘমেয়াদী প্রভাব খেলোয়াড়দের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, হুটহাট কোনো মন্তব্য বা আবেগী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তিনি বিশ্বাস করেন আলোচনার মাধ্যমেই সব জট খোলা সম্ভব।

তার ভাষায়, অনেক সময় সবাই মিলে বসে আলোচনার মাধ্যমে জটিল বিষয়গুলোর সমাধান করা যায়। সঠিক সংলাপ বড় বড় সমস্যার সমাধান বের করতে পারে।

বিসিবিকে আগামী দশ বছরের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়ে তামিম বলেন, আজকে যে সিদ্ধান্ত নেব, তার প্রভাব আগামী এক দশকে বাংলাদেশের ক্রিকেটের ওপর পড়বে। তাই শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে চলবে না; ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট কোন পথে এগোবে, তা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া জরুরি।

তিনি বোর্ডকে একটি স্বাধীন সংস্থা হিসেবে দেখার ওপর গুরুত্বারোপ করেন। তামিম মনে করেন, বড় অংশীদার হিসেবে সরকারের সাথে আলোচনা প্রয়োজন হলেও বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা উচিত। বোর্ড যদি মনে করে কোনো সিদ্ধান্ত দেশের ক্রিকেট খেলোয়াড়দের জন্য মঙ্গলজনক, তবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের থাকা উচিত।

তিনি বলেন, মাঠে খেলার সময় দর্শকের আবেগ থেকে অনেক ধরনের মন্তব্য আসবেই। জনমত সব সময় একরকম থাকে না। শুধুমাত্র জনমতের ওপর ভিত্তি করে বড় সংগঠন পরিচালনা করা সম্ভব নয়। নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করে তামিম জানান, তিনি এখন বোর্ডের কোনো পদে নেই, তাই নির্দিষ্ট কোনো বিষয়ে মন্তব্য করবেন না। তবে বোর্ডে থাকলে দেশের এবং খেলোয়াড়দের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতেন।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সর্বশেষ আপডেট তামিম ইকবাল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ২৫ মে ২০২৬

দেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করেছেন তামিম ইকবাল

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটকেক্রিটিকালবা সংকটময় হিসেবে অভিহিত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির যেকোনো নীতি নির্ধারণী সিদ্ধান্তে আবেগের চেয়ে দীর্ঘমেয়াদী প্রভাব খেলোয়াড়দের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, হুটহাট কোনো মন্তব্য বা আবেগী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তিনি বিশ্বাস করেন আলোচনার মাধ্যমেই সব জট খোলা সম্ভব।

তার ভাষায়, অনেক সময় সবাই মিলে বসে আলোচনার মাধ্যমে জটিল বিষয়গুলোর সমাধান করা যায়। সঠিক সংলাপ বড় বড় সমস্যার সমাধান বের করতে পারে।

বিসিবিকে আগামী দশ বছরের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়ে তামিম বলেন, আজকে যে সিদ্ধান্ত নেব, তার প্রভাব আগামী এক দশকে বাংলাদেশের ক্রিকেটের ওপর পড়বে। তাই শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে চলবে না; ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট কোন পথে এগোবে, তা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া জরুরি।

তিনি বোর্ডকে একটি স্বাধীন সংস্থা হিসেবে দেখার ওপর গুরুত্বারোপ করেন। তামিম মনে করেন, বড় অংশীদার হিসেবে সরকারের সাথে আলোচনা প্রয়োজন হলেও বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা উচিত। বোর্ড যদি মনে করে কোনো সিদ্ধান্ত দেশের ক্রিকেট খেলোয়াড়দের জন্য মঙ্গলজনক, তবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের থাকা উচিত।

তিনি বলেন, মাঠে খেলার সময় দর্শকের আবেগ থেকে অনেক ধরনের মন্তব্য আসবেই। জনমত সব সময় একরকম থাকে না। শুধুমাত্র জনমতের ওপর ভিত্তি করে বড় সংগঠন পরিচালনা করা সম্ভব নয়। নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করে তামিম জানান, তিনি এখন বোর্ডের কোনো পদে নেই, তাই নির্দিষ্ট কোনো বিষয়ে মন্তব্য করবেন না। তবে বোর্ডে থাকলে দেশের এবং খেলোয়াড়দের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতেন।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত