ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

চট্টগ্রামে জমিজমা বিরোধের জেরে বড় ভাইকে হত্যা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এই ঘটনাটি ঘটে।

মৃত নেজাম উদ্দিন (৪৫) ওই গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। তিনি শাকপুরার লালারহাট এলাকায় একটি মুদির দোকান পরিচালনা করতেন।

স্থানীয়দের হতে জানা যায়, মঙ্গলবার বিকেলে জমিজমা নিয়ে নেজাম উদ্দিনের সঙ্গে তার ছোট ভাই মো. সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন মাথায় আঘাত করলে নেজাম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত সুমন পালিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে নেজাম উদ্দিনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুনছুরুল হক বলেন, নেজাম উদ্দিন আমার ভাতিজির স্বামী। প্রায় দেড় বছর আগে তাদের বিয়ে হয়। নেজাম নিজ বাড়িতে না থেকে রাতে শ্বশুরবাড়িতে থাকতেন। তার স্ত্রী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা।

তিনি আরও বলেন, নেজাম জানতে পারেন, বাড়িতে তার ভাইয়েরা কাজ করছেন। বিষয়টি দেখতে গেলে সেখানে বিরোধের একপর্যায়ে এ ঘটনা ঘটে। জমিজমা নিয়ে পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল এবং তাকে বাড়িতে গেলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, মধ্যম শাকপুরা এলাকায় জায়গা-জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক ভাই অপর ভাইকে মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের একাধিক টিম কাজ করছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের কাজ অব্যাহত আছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : চট্টগ্রাম হত্যা জমিজমা বিরোধ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চট্টগ্রামে জমিজমা বিরোধের জেরে বড় ভাইকে হত্যা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত