ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুর

ছবি: সংগৃহীত

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির গেটের কাচের জানালা, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতি ভাঙচুর করা হয়।

আজ রবিবার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে গুরুদাসপুর পৌরসভার কাচারীপাড়া মহল্লায় অবস্থিত আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে করে একদল লোক বাড়িটির সামনে আসে। এ সময় তারা বাড়ির গেটে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে বাড়ির ভেতরেও ইটপাটকেল ছোড়া হয়। এতে বাড়ির কয়েকটি কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে শনিবার গভীর রাতে নাশকতার মামলায় কারাগারে থাকা গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতে লুটপাটের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে প্রায় সাত ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা, এবং নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হাসান বলেন, ‘একটি মিছিল নিয়ে যাওয়ার পথে হামলার চেষ্টার মতো ঘটনা ঘটেছে—এমন কথা শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : হামলায় আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ প্রতিমন্ত্রী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০৯ আগস্ট ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুর

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির গেটের কাচের জানালা, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতি ভাঙচুর করা হয়।

আজ রবিবার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে গুরুদাসপুর পৌরসভার কাচারীপাড়া মহল্লায় অবস্থিত আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে করে একদল লোক বাড়িটির সামনে আসে। এ সময় তারা বাড়ির গেটে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে বাড়ির ভেতরেও ইটপাটকেল ছোড়া হয়। এতে বাড়ির কয়েকটি কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে শনিবার গভীর রাতে নাশকতার মামলায় কারাগারে থাকা গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতে লুটপাটের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে প্রায় সাত ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা, এবং নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হাসান বলেন, ‘একটি মিছিল নিয়ে যাওয়ার পথে হামলার চেষ্টার মতো ঘটনা ঘটেছে—এমন কথা শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত