ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কলাপাড়ায় গুড নেইবার্সের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ছবি: মোঃ সোহাগ আহমেদ

'আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার' এ প্রতিপাদ্য কে সামনে রেখে কলাপাড়ায় গুড নেইবার্সের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি চত্বরে আজ মঙ্গলবার(৮ মার্চ) সকাল ১১ ঘটিকায় এ দিবসের আয়োজন করেন। সিডিপি ম্যানেজার দীপক কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গুডনেইবারস সিডিসি সভাপতি মো: ইব্রাহীম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গুড নেইবার্স সিডিসি সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী মিজানুর রহমান রিপন, গুড নেইবারস বাংলাদেশ মহিপুর অফিসের সিডিপি ম্যানেজার রাজিব বিশ্বাস, গুড নেইবার্স হেলথ অফিসার পংকজ বিশ্বাস, কো-অপারেটিভ সমিতির সভাপতি পেয়ারা বেগম, সহকারী প্রোগ্রাম অফিসার সায়মন প্রমুখ।

অনুষ্ঠানের অংশ হিসেবে বর্নাঢ্য র়্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা নারীর অধিকার, ক্ষমতায়ন, সংগ্রাম ও অর্থনৈতিক মুক্তি, সামাজিক মর্যাদা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। কমিউনিটিতে নারী নেতৃত্বে বিশেষ অবদান রাখার জন্য মহিপুর সিডিপি'র কো-অপারেটিভ কর্মী মোসা:রেশমা বেগম কে "সাহসিকা" এওয়ার্ড প্রদান করা হয়।

নারী দিবসে বক্তরা বলেন,নারীদের সামগ্রিক উন্নয়নে গুডনেইবারস বাংলাদেশে ব্যাপক কাজ পরিচালনা করে আসছে। সমাজের অবহেলিত ও নিপিড়ীত নারীরা যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায় এবং সমাজের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : আন্তর্জাতিক নারী দিবস কলাপাড়া গুড নেইবার্স

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ০৯ মে ২০২৬

কলাপাড়ায় গুড নেইবার্সের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

'আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার' এ প্রতিপাদ্য কে সামনে রেখে কলাপাড়ায় গুড নেইবার্সের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি চত্বরে আজ মঙ্গলবার(৮ মার্চ) সকাল ১১ ঘটিকায় এ দিবসের আয়োজন করেন। সিডিপি ম্যানেজার দীপক কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গুডনেইবারস সিডিসি সভাপতি মো: ইব্রাহীম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গুড নেইবার্স সিডিসি সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী মিজানুর রহমান রিপন, গুড নেইবারস বাংলাদেশ মহিপুর অফিসের সিডিপি ম্যানেজার রাজিব বিশ্বাস, গুড নেইবার্স হেলথ অফিসার পংকজ বিশ্বাস, কো-অপারেটিভ সমিতির সভাপতি পেয়ারা বেগম, সহকারী প্রোগ্রাম অফিসার সায়মন প্রমুখ।

অনুষ্ঠানের অংশ হিসেবে বর্নাঢ্য র়্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা নারীর অধিকার, ক্ষমতায়ন, সংগ্রাম ও অর্থনৈতিক মুক্তি, সামাজিক মর্যাদা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। কমিউনিটিতে নারী নেতৃত্বে বিশেষ অবদান রাখার জন্য মহিপুর সিডিপি'র কো-অপারেটিভ কর্মী মোসা:রেশমা বেগম কে "সাহসিকা" এওয়ার্ড প্রদান করা হয়।

নারী দিবসে বক্তরা বলেন,নারীদের সামগ্রিক উন্নয়নে গুডনেইবারস বাংলাদেশে ব্যাপক কাজ পরিচালনা করে আসছে। সমাজের অবহেলিত ও নিপিড়ীত নারীরা যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায় এবং সমাজের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত