ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা চলছে: নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি দল অন্য সবগুলো দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরু করেছেন সমালোচনা দিয়ে। তিনি বলেছেন, তাহাজ্জুদের পরে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। তাহাজ্জুদের পর তারা সীল মারার পরিকল্পনা করছে। ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে

আজ সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচিতে তারা এসব কথা বলেন।

ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র রুখে দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছেন, “শেখ হাসিনা পালিয়ে আমাদেরকে বিপদে পেলে রেখেছে। তার এই লজ্জাজনক বক্তব্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, কেন ১৭ বছর শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো সম্ভব হয়নি

এনসিপির মুখপাত্র আরও বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধীতার নামে বিভিন্ন দলে ফ্যাসিস্টের দোসররা থেকে গেছে, তাদের কারণে, তাদের ইন্টারনাল বোঝাপড়ার কারণে বাংলাদেশের মানুষ ১৭ বছর মুক্তি পায়নি।

এসময় বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহবায়ক লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের শাপলা কলির প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান আল বান্নাহ প্রমুখ।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : এনসিপি নাহিদ ইসলাম

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা চলছে: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি দল অন্য সবগুলো দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরু করেছেন সমালোচনা দিয়ে। তিনি বলেছেন, তাহাজ্জুদের পরে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। তাহাজ্জুদের পর তারা সীল মারার পরিকল্পনা করছে। ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে

আজ সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচিতে তারা এসব কথা বলেন।

ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র রুখে দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছেন, “শেখ হাসিনা পালিয়ে আমাদেরকে বিপদে পেলে রেখেছে। তার এই লজ্জাজনক বক্তব্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, কেন ১৭ বছর শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো সম্ভব হয়নি

এনসিপির মুখপাত্র আরও বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধীতার নামে বিভিন্ন দলে ফ্যাসিস্টের দোসররা থেকে গেছে, তাদের কারণে, তাদের ইন্টারনাল বোঝাপড়ার কারণে বাংলাদেশের মানুষ ১৭ বছর মুক্তি পায়নি।

এসময় বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহবায়ক লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের শাপলা কলির প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান আল বান্নাহ প্রমুখ।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত