ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

তারেক রহমানের পোস্টে পবিত্র কোরআনের আয়াত

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে ফিরেছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও আবেগ, কৌতূহল ও আলোচনা ছড়িয়ে পড়ে।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫৪ মিনিটে সপরিবারে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।

সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর লাল-সবুজ রঙের একটি বুলেটপ্রুফ গাড়িতে করে তিনি পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে যাত্রা করেন।

দিনটির প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশে ফেরাকে কেন্দ্র করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেলা ২টা পর্যন্ত ধারাবাহিকভাবে সাতটি পোস্ট দেন তারেক রহমান। প্রতিটি পোস্টে দীর্ঘ প্রবাসজীবন শেষে স্বদেশে ফেরার অনুভূতি, আবেগ ও কৃতজ্ঞতার প্রকাশ দেখা যায়।

এমএইছ /  ধ্রুবকণ্ঠ

বিষয় : বিএনপি তারেক রহমান খালেদা জিয়া

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

তারেক রহমানের পোস্টে পবিত্র কোরআনের আয়াত

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

দীর্ঘ ১৭ বছর পর আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে ফিরেছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও আবেগ, কৌতূহল ও আলোচনা ছড়িয়ে পড়ে।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫৪ মিনিটে সপরিবারে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।

সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর লাল-সবুজ রঙের একটি বুলেটপ্রুফ গাড়িতে করে তিনি পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে যাত্রা করেন।

দিনটির প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশে ফেরাকে কেন্দ্র করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেলা ২টা পর্যন্ত ধারাবাহিকভাবে সাতটি পোস্ট দেন তারেক রহমান। প্রতিটি পোস্টে দীর্ঘ প্রবাসজীবন শেষে স্বদেশে ফেরার অনুভূতি, আবেগ ও কৃতজ্ঞতার প্রকাশ দেখা যায়।

এমএইছ /  ধ্রুবকণ্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত