ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ছাত্রদল নেতা জুনায়েদ ইসলামকে আজীবন বহিষ্কার

ছবি : সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনে ছাত্রদলের বিদ্রোহী জিএস প্রার্থী মো. জুনায়েদ ইসলামকে আজীবন বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ সোমবার (১৯ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। মো. জুনায়েদ ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

বিষয়ে মো. জুনায়েদ ইসলাম বলেন, ‘শাকসুতে প্রার্থী হওয়ার সময় আমাকে বলা হয়েছিল যদি স্বতন্ত্র নির্বাচন করি তাহলে বহিষ্কার করা হবে। আমি যেহেতু শাকসুতে প্রার্থী হয়েছি সেই জায়গা থেকে পেছনে যাওয়ার সুযোগ নেই। দল আমাকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেয়নি।‘

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ছাত্রদল বহিষ্কার আজীবন যুগ্ম সাধারণ সম্পাদক

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৫ মার্চ ২০২৬

ছাত্রদল নেতা জুনায়েদ ইসলামকে আজীবন বহিষ্কার

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনে ছাত্রদলের বিদ্রোহী জিএস প্রার্থী মো. জুনায়েদ ইসলামকে আজীবন বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ সোমবার (১৯ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। মো. জুনায়েদ ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

বিষয়ে মো. জুনায়েদ ইসলাম বলেন, ‘শাকসুতে প্রার্থী হওয়ার সময় আমাকে বলা হয়েছিল যদি স্বতন্ত্র নির্বাচন করি তাহলে বহিষ্কার করা হবে। আমি যেহেতু শাকসুতে প্রার্থী হয়েছি সেই জায়গা থেকে পেছনে যাওয়ার সুযোগ নেই। দল আমাকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেয়নি।‘

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত