ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ইফতারে ৫ মৌসুমি ফল: সারাদিনের ক্লান্তি শেষে মিলবে প্রশান্তি

ছবি: সংগৃহীত

রোজায় সাহরী হতে ইফতার পর্যন্ত দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে ভাজাপোড়া জাতীয় জিনিস না খেয়ে মৌসুমি ফল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

পুষ্টিবিদরা বলেন, মৌসুমি ফল রাখুন প্রথম সারিতে। কারণ মৌসুমি ফল শুধু টাটকাই নয়, এগুলো সহজপাচ্য, পুষ্টিগুণে ভরপুর এবং শরীর দ্রুত গ্রহণ করতে পারে। ইফতারের টেবিলে এক বাটি মৌসুমি ফল রাখতে পারলেই মিলবে স্বস্তি, পুষ্টি সতেজতাতিনটিই একসঙ্গে।

দেশের বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মের আগাম ফল। সময়ের সহজলভ্য কিছু ফল ইফতারের জন্য বিশেষভাবে উপযোগী।

কলা

হাতের নাগালে থাকা শক্তির ভাণ্ডার হলো কলা। এতে থাকা উচ্চমাত্রার পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এবং পেশির দুর্বলতা কমায়। একটি মাঝারি কলা ইফতারে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট ও শক্তির জোগান দেয়।

তরমুজ

প্রায় ৯০ শতাংশ পানি থাকায় তরমুজ সারা দিনের পানিশূন্যতা অভাব দূর করে। এতে থাকা লাইকোপিন ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ইফতারে - টুকরো তরমুজ শরীরকে দ্রুত রিহাইড্রেট করে এবং সতেজ অনুভূতি দেয়।

ডাবের পানি মাল্টা

ডাবের পানিতে থাকে প্রাকৃতিক ইলেকট্রোলাইটের উৎস, যা শরীরের পানির ঘাটতি পূরণ করে। মাল্টা বা কমলালেবু ভিটামিন সি সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

পেঁপে

হজমে সহায়ক এনজাইমসমৃদ্ধ পেঁপে দীর্ঘ সময় না খাওয়ার পর পেটের জন্য আরামদায়ক। এটি হালকা, সহজপাচ্য এবং কোষ্ঠকাঠিন্য কমাতেও সহায়ক।

আনারস

আনারসে থাকে ভিটামিন সি ব্রোমেলিন এনজাইম, যা হজমে সাহায্য করে। তবে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তারা সঠিক পরিমাণে খাওয়াই ভালো।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : প্রশান্তি ইফতার মৌসুমি ফল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ইফতারে ৫ মৌসুমি ফল: সারাদিনের ক্লান্তি শেষে মিলবে প্রশান্তি

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রোজায় সাহরী হতে ইফতার পর্যন্ত দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে ভাজাপোড়া জাতীয় জিনিস না খেয়ে মৌসুমি ফল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

পুষ্টিবিদরা বলেন, মৌসুমি ফল রাখুন প্রথম সারিতে। কারণ মৌসুমি ফল শুধু টাটকাই নয়, এগুলো সহজপাচ্য, পুষ্টিগুণে ভরপুর এবং শরীর দ্রুত গ্রহণ করতে পারে। ইফতারের টেবিলে এক বাটি মৌসুমি ফল রাখতে পারলেই মিলবে স্বস্তি, পুষ্টি সতেজতাতিনটিই একসঙ্গে।

দেশের বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মের আগাম ফল। সময়ের সহজলভ্য কিছু ফল ইফতারের জন্য বিশেষভাবে উপযোগী।

কলা

হাতের নাগালে থাকা শক্তির ভাণ্ডার হলো কলা। এতে থাকা উচ্চমাত্রার পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এবং পেশির দুর্বলতা কমায়। একটি মাঝারি কলা ইফতারে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট ও শক্তির জোগান দেয়।

তরমুজ

প্রায় ৯০ শতাংশ পানি থাকায় তরমুজ সারা দিনের পানিশূন্যতা অভাব দূর করে। এতে থাকা লাইকোপিন ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ইফতারে - টুকরো তরমুজ শরীরকে দ্রুত রিহাইড্রেট করে এবং সতেজ অনুভূতি দেয়।

ডাবের পানি মাল্টা

ডাবের পানিতে থাকে প্রাকৃতিক ইলেকট্রোলাইটের উৎস, যা শরীরের পানির ঘাটতি পূরণ করে। মাল্টা বা কমলালেবু ভিটামিন সি সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

পেঁপে

হজমে সহায়ক এনজাইমসমৃদ্ধ পেঁপে দীর্ঘ সময় না খাওয়ার পর পেটের জন্য আরামদায়ক। এটি হালকা, সহজপাচ্য এবং কোষ্ঠকাঠিন্য কমাতেও সহায়ক।

আনারস

আনারসে থাকে ভিটামিন সি ব্রোমেলিন এনজাইম, যা হজমে সাহায্য করে। তবে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তারা সঠিক পরিমাণে খাওয়াই ভালো।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত