ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

টেনিস ইতিহাসে গ্র্যান্ড স্লামে ইতিহাস গড়লেন জোকোভিচ

ছবি: সংগৃহীত

টেনিস ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন নোভাক জোকোভিচ। গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ ম্যাচ জয়ের এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন সার্বিয়ান এই কিংবদন্তি।

আজ শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে রড লেভার এরেনায় নেদারল্যান্ডসের বোতিচ ফন ডে জান্দশুলপকে -, -, - () গেমে পরাজিত করেন জোকোভিচ। দুই ঘণ্টা ৪৪ মিনিটের লড়াই শেষে জয় নিশ্চিত করেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন।

ম্যাচের প্রথম দুই সেটে দাপটের সঙ্গে জয় তুলে নেন জোকোভিচ। তবে তৃতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন জান্দশুলপ। সেটটি টাইব্রেকারে গড়ালেও প্রতিপক্ষের আনফোর্সড এররের সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত সেট ম্যাচ জিতে নেন জোকোভিচ।

এই জয়ের মাধ্যমে মেলবোর্ন পার্কে শেষ ষোলো নিশ্চিত করেছেন ৩৮ বছর বয়সী এই তারকা। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে টিকে থাকা খেলোয়াড়দের মধ্যে তিনিই সবচেয়ে বয়স্ক। দশবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ পরবর্তী রাউন্ডে মুখোমুখি হবেন ইয়াকুব মেনসিক ইথান কুইনের মধ্যকার ম্যাচের বিজয়ীর।

এমএইছ / ধ্রুবকন্ঠ

বিষয় : টেনিস নোভাক জোকোভিচ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

টেনিস ইতিহাসে গ্র্যান্ড স্লামে ইতিহাস গড়লেন জোকোভিচ

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

টেনিস ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন নোভাক জোকোভিচ। গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ ম্যাচ জয়ের এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন সার্বিয়ান এই কিংবদন্তি।

আজ শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে রড লেভার এরেনায় নেদারল্যান্ডসের বোতিচ ফন ডে জান্দশুলপকে -, -, - () গেমে পরাজিত করেন জোকোভিচ। দুই ঘণ্টা ৪৪ মিনিটের লড়াই শেষে জয় নিশ্চিত করেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন।

ম্যাচের প্রথম দুই সেটে দাপটের সঙ্গে জয় তুলে নেন জোকোভিচ। তবে তৃতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন জান্দশুলপ। সেটটি টাইব্রেকারে গড়ালেও প্রতিপক্ষের আনফোর্সড এররের সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত সেট ম্যাচ জিতে নেন জোকোভিচ।

এই জয়ের মাধ্যমে মেলবোর্ন পার্কে শেষ ষোলো নিশ্চিত করেছেন ৩৮ বছর বয়সী এই তারকা। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে টিকে থাকা খেলোয়াড়দের মধ্যে তিনিই সবচেয়ে বয়স্ক। দশবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ পরবর্তী রাউন্ডে মুখোমুখি হবেন ইয়াকুব মেনসিক ইথান কুইনের মধ্যকার ম্যাচের বিজয়ীর।

এমএইছ / ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত