ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

এনসিপি

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রকাশ্য তৎপরতার প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম এর অবস্থান ও বিক্ষোভ মিছিল

প্রেস রিলিজতারিখ: ১৪ মে ২০২৬আজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা এবং এ বিষয়ে প্রশাসনের রহস্যজনক নীরবতার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯:৩০টায় চট্টগ্রামের ষোলশহর এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।উক্ত কর্মসূচির আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি, চট্টগ্রাম।জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ বলেন, গণহত্যা, দমন-পীড়ন ও স্বৈরাচারী কর্মকাণ্ডের দায়ে জনগণের কাছে প্রত্যাখ্যাত আওয়ামী লীগ নতুনভাবে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না, যা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।নেতৃবৃন্দ আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো প্রকাশ্য তৎপরতা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অপতৎপরতা বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।এতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য তৌসিফ বিন রফিক, চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক মুনতাসীর মাহমুদ, সদস্য সচিব সামিন রহমান, ছাত্রশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য সচিব কায়েস আবদুল্লাহ। সরকারি সিটি কলেজের আহ্বায়ক খায়ের হোসেন, চট্টগ্রাম মহানগর এর সংগঠক ফজলে রাব্বী চৌধুরী, আবদুর রহমান, রাশেদ, জাওয়াদ, আবতাহি, রনি সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।জাতীয় ছাত্রশক্তি, চট্টগ্রাম সকল গণতন্ত্রকামী ছাত্র-জনতাকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে প্রতিবাদকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে।

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রকাশ্য তৎপরতার প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম এর অবস্থান ও বিক্ষোভ মিছিল