ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ঢাকা

কালিহাতী উপজেলার ১১৪ ভোট কেন্দ্রে অডিওসহ সিসি ক্যামেরা স্থাপন:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কালিহাতী উপজেলার মোট ১১৪টি ভোটকেন্দ্রে অডিওসহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় আনতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থাপিত সিসি ক্যামেরাগুলোর মাধ্যমে কেন্দ্রের ভেতর ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে, যা অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে স্বচ্ছতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত শনাক্ত ও মোকাবিলা করা সম্ভব হবে। উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে সচেতন মহল স্বাগত জানিয়েছে এবং এটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন তারা।

কালিহাতী উপজেলার ১১৪ ভোট কেন্দ্রে অডিওসহ সিসি ক্যামেরা স্থাপন: