টাঙ্গাইল-৫ (সদর) আসনে সদ্য ঘোষিত বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।
সন্ধ্যায় মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের সমর্থকদের উদ্যোগে শহরের শান্তিগঞ্জের মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বক্তব্য রাখেন—সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, বিএনপি নেতা মামুন সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হোসেন,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবসহ অন্যরা।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মী উপস্থিত ছিলেন।
.png)
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন