শান্তিগঞ্জ উপজেলাবাসীর ভাগ্যোন্নয়ন এবং স্মার্ট উপজেলা গঠনের লক্ষ্য নিয়ে সেবক হয়ে থাকতে চান সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক তুখোড় ছাত্রনেতা ও যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাদেক আহমদ । সংসদ নির্বাচন শেষ হতে না হতেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কে কাকে পেতে চান বা কে মেধাবী, যোগ্য-সৎ ইত্যাদি নানা জল্পনা-কল্পনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ইউনিয়নের চা-আড্ডায়। একেক প্রার্থীর পক্ষে তার নিজ নিজ কর্মী-সমর্থকরা চালাচ্ছেন নানামুখী আলোচনা এবং করছেন অন্য প্রার্থীর সমালোচনাও। স্মার্ট, সৎ, যোগ্য, শিক্ষিত, আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব সাদেক আহমদ শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে শীর্ষ অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ। বিএনপির এই নেতা পতিত আওয়ামী সরকারের আমলেও তৃণমূল নেতৃবৃন্দের খোঁজখবর নেয়াসহ নানান সামাজিক কর্মকাণ্ডে নিজেকে অব্যাহতভাবে নিয়োজিত রেখেছিলেন। অসহায় কর্মীদের সহযোগিতার মাধ্যমে তিনি নিজেকে কর্মীবান্ধব নেতা হিসেবে গড়ে নিয়েছেন বলেও জানা যায়।
এরই ধারাবাহিকতায় বিএনপির কিছু তৃণমূল কর্মীর সাথে কথা হয়। অনেকেই চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিবেন বলে আশাবাদী, আপনারা কাকে যোগ্য ভাবছেন— এমন প্রশ্নের জবাবে তারা বলেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলাবাসীর সঠিক মূল্যায়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজন একজন সৎ ও যোগ্য জনপ্রতিনিধি। আমরা মনে করি, যে তৃণমূল থেকে বেড়ে উঠবে এবং জাতীয়তাবাদী আদর্শিক পরিবারের সন্তান হবে, তার কাছেই বর্তমানে নিরাপদ থাকবে বিএনপি পরিবারসহ শান্তিগঞ্জ উপজেলা পরিষদ এবং উপজেলাবাসী। আমাদের দেখা সাদেক আহমদ তৃণমূল বিএনপির প্রাণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। সাদেক আহমদের পিতা পশ্চিম বীরগাও ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মাহমুদ আলী পশ্চিম বীরগাও ইউনিয়ন বাসী সহ বিভিন্ন অসহায় মানুষের সেবা করেছেন।
পিতার হাত ধরেই সাদেক আহমদ ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছেন শহীদ জিয়ার আদর্শিক মানুষ হিসেবে। আমরা চাই সৎ-যোগ্য মানুষের হাতেই আমাদের নাগরিক অধিকার বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হোক। দলের সিদ্ধান্ত ও জনগণের সমর্থন নিয়ে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে আগামী দিনে উপজেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও মনে করেন তারা।
এ প্রতিবেদকের সাথে কথোপকথনে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী- সাদেক আহমদ জানান, দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে দলীয় নেতা-কর্মীসহ আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। শান্তিগঞ্জ উপজেলা তৃণমূল বিএনপির নেতৃবৃন্দের আমার প্রতি ভালোবাসায় আমি মুগ্ধ।
তিনি আরও বলেন, আমি শান্তিগঞ্জ উপজেলা বাসীর সেবক হয়ে থাকতে চাই এবং তাদের ভাগ্যোন্নয়ন ও স্মার্ট উপজেলা গঠনের লক্ষ্যে সবাইকে সাথে নিয়ে কাজ করে যেতে চাই।
.png)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন