ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রির দায়ে জরিমানা ৩ ব্যবসায়ীকে

ছবি: সংগৃহীত

পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা ও লক্ষাধিক টাকার মাছ জব্দ করা হয়েছে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার ইন্দুরকানী বাজার ও পত্তাশী বাজারে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ইন্দুরকানী বাজারে তিনজন মাছ ব্যবসায়ীকে বিলুপ্তপ্রায় ও নিষিদ্ধ শাপলাপাতা (পাতা হাঙর) মাছ বিক্রয় করতে দেখা যায়। পরে বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১২-এর ৩৪ ধারায় প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বিক্রির উদ্দেশ্যে রাখা মাছ জব্দ করা হয়।

জব্দ মাছগুলো পরে স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। এর মধ্যে চারাখালী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ২৫ কেজি, মদিনাতুল উলুম মাদরাসায় ৪৫ কেজি এবং কালাইয়া মইনুউদ্দিন মনোয়ারা মাদরাসায় ৯ কেজি মাছ বিতরণ করা হয়।

এদিকে, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পত্তাশী বাজারে নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রির অভিযোগে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালত সেখানে পৌঁছানোর আগেই মাছগুলো সরিয়ে নেওয়া হয়। ফলে কোনো মাছ উদ্ধার করা সম্ভব হয়নি এবং আদালত সেখান থেকে ফিরে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দুরকানী উপজেলার বিভিন্ন বাজারে হাটের দিন নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি করা হয়। এসব মাছ মূলত পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য আড়ত থেকে সংগ্রহ করা হয়। তারা নিষিদ্ধ মাছ বিক্রি বন্ধে পাড়েরহাট মৎস্য আড়তে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ৩ ব্যবসায়ী নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রির

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রির দায়ে জরিমানা ৩ ব্যবসায়ীকে

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image

পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা ও লক্ষাধিক টাকার মাছ জব্দ করা হয়েছে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার ইন্দুরকানী বাজার ও পত্তাশী বাজারে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ইন্দুরকানী বাজারে তিনজন মাছ ব্যবসায়ীকে বিলুপ্তপ্রায় ও নিষিদ্ধ শাপলাপাতা (পাতা হাঙর) মাছ বিক্রয় করতে দেখা যায়। পরে বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১২-এর ৩৪ ধারায় প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বিক্রির উদ্দেশ্যে রাখা মাছ জব্দ করা হয়।

জব্দ মাছগুলো পরে স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। এর মধ্যে চারাখালী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ২৫ কেজি, মদিনাতুল উলুম মাদরাসায় ৪৫ কেজি এবং কালাইয়া মইনুউদ্দিন মনোয়ারা মাদরাসায় ৯ কেজি মাছ বিতরণ করা হয়।

এদিকে, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পত্তাশী বাজারে নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রির অভিযোগে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালত সেখানে পৌঁছানোর আগেই মাছগুলো সরিয়ে নেওয়া হয়। ফলে কোনো মাছ উদ্ধার করা সম্ভব হয়নি এবং আদালত সেখান থেকে ফিরে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দুরকানী উপজেলার বিভিন্ন বাজারে হাটের দিন নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি করা হয়। এসব মাছ মূলত পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য আড়ত থেকে সংগ্রহ করা হয়। তারা নিষিদ্ধ মাছ বিক্রি বন্ধে পাড়েরহাট মৎস্য আড়তে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত