ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ঝালকাঠিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জ ডিআইজি

শারদীয় দুর্গোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে গত বুধবার (০১ অক্টোবর) পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ঝালকাঠি জেলাধীন সদর ও নলছিটি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।

পরিদর্শনকালে প্রধান অতিথি ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন পূজা উদযাপন কর্তৃপক্ষ। রেঞ্জ ডিআইজি মহোদয় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোঃ নাজিমুল হক এবং ঝালকাঠি জেলার পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়।

ডিআইজি মহোদয় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবে শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে ধর্মীয় আচার পালনের নিশ্চয়তা প্রদান করেন। তিনি বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাবকে ধারণ করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করবো।"

এ সময় রেঞ্জ পুনাক উপদেষ্টা জনাব আফিয়া দিল, ঝালকাঠি পুনাক সভানেত্রী জনাব টুম্পা সরকার সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঝালকাঠিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জ ডিআইজি

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

featured Image

শারদীয় দুর্গোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে গত বুধবার (০১ অক্টোবর) পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ঝালকাঠি জেলাধীন সদর ও নলছিটি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।

পরিদর্শনকালে প্রধান অতিথি ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন পূজা উদযাপন কর্তৃপক্ষ। রেঞ্জ ডিআইজি মহোদয় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোঃ নাজিমুল হক এবং ঝালকাঠি জেলার পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়।

ডিআইজি মহোদয় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবে শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে ধর্মীয় আচার পালনের নিশ্চয়তা প্রদান করেন। তিনি বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাবকে ধারণ করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করবো।"

এ সময় রেঞ্জ পুনাক উপদেষ্টা জনাব আফিয়া দিল, ঝালকাঠি পুনাক সভানেত্রী জনাব টুম্পা সরকার সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত