গাজীপুরের শ্রীপুরে
চাকমা, ত্রিপুরা, বর্মণ, গারো, কোচ, উড়াং ও সাঁওতালসহ আট ক্ষুদ্র জাতিগোষ্ঠীর
প্রায় সহস্রাধিক সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন।
আজ শুক্রবার (১৪
নভেম্বর) সকালে উপজেলা পৌর শহরের কেওয়াচালা গ্রামের গারোপাড়ায় আনুষ্ঠানিকভাবে তাদের
ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এসব সদস্যকে বিএনপিতে বরণ
করে নেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩
আসন থেকে মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময়
রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে দলীয় বিবেচনায় সরকারি
জমিতে অনেককে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে।
কিন্তু
দেশের প্রকৃত খেটে খাওয়া মানুষ ও কোনো আদিবাসীদের একটি ঘরও তৈরি করা দেয়নি। সেই
আমলে দলীয় পরিচয়ে চাকরি হতো, আওয়ামী লীগ না করলে চাকরি পাওয়া যেত না, সরকারি বাড়ি
পাওয়া যেত না। আদিবাসীদের সরকারি জমি থেকে উচ্ছেদ করা হতো।’
তিনি
আরো বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের কল্যাণে কাজ
করেছেন।
দেশনেত্রী
বেগম খালেদা জিয়াও সব সময়ই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ করেছেন। আগামীর
রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন, প্রধানমন্ত্রী হবেন, আগামীর বাংলাদেশ
গড়বেন সেই তারেক রহমানও আপনাদের কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন। তার ঘোষিত ৩১
দফায় আদিবাসীদের দাবিও অন্তর্ভুক্ত করা হয়েছে।’
পৌর
বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও সদস্যসচিব বিল্লাল হোসেন
বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের নির্বাহী
পরিচালক আনোয়ার হোসেন, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমাসহ
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা।
বিএনপিতে আনুষ্ঠানিক
যোগদানের পর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা নিজেদের ভূমি ও বাসস্থান নিয়ে বিভিন্ন
সমস্যার কথা তুলে ধরেন।
এর আগে গত
৩ নভেম্বর ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে গাজীপুর সদর উপজেলার নৌলাপাড়া
এলাকায় বিএনপিতে যোগ দেন কোচ ও বংশী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দুই শতাধিক সদস্য।
.png)
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন