ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

খালেদা জিয়ার সুস্থতা কামনাতে চিকিৎসকদের উদ্যোগে কোরআন খতম ও দোয়া

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় চিকিৎসকদের উদ্যোগে আজ শনিবার (২৮ নভেম্বর) রাজধানী ঢাকা খিলগাঁওয়ের তাকওয়া মাদরাসা ও এতিমখানায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো রফিকুল ইসলাম দোয়া মাহফিলে উপস্থিত থেকে মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দোয়া করেন। প্রায় শতাধিক শিশু ও শিক্ষক এ আয়োজনে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে ডা. রফিক দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং তারেক রহমানের শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এ সময় মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. আহমেদ সামি আল হাসান, ডা. আশিক চৌধুরি পিয়াস, ডা. নোমান, ডা. তানজীর, ডা. বাদশা, ডা. মাহমুদ, ডা. রায়হান, ডা. মমী, ডা. ওমর, ডা. মুনতাসীর, ডা. মুসা, ডা. নাফি, ডা. সাব্বির, বদরুদ্দেজা শওকত, রিফাত, রিপুসহ বিভিন্ন মেডিক্যাল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : খালেদা জিয়া কোরআন খতম ও দোয়া চিকিৎসকদের উদ্যোগ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনাতে চিকিৎসকদের উদ্যোগে কোরআন খতম ও দোয়া

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় চিকিৎসকদের উদ্যোগে আজ শনিবার (২৮ নভেম্বর) রাজধানী ঢাকা খিলগাঁওয়ের তাকওয়া মাদরাসা ও এতিমখানায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো রফিকুল ইসলাম দোয়া মাহফিলে উপস্থিত থেকে মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দোয়া করেন। প্রায় শতাধিক শিশু ও শিক্ষক এ আয়োজনে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে ডা. রফিক দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং তারেক রহমানের শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এ সময় মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. আহমেদ সামি আল হাসান, ডা. আশিক চৌধুরি পিয়াস, ডা. নোমান, ডা. তানজীর, ডা. বাদশা, ডা. মাহমুদ, ডা. রায়হান, ডা. মমী, ডা. ওমর, ডা. মুনতাসীর, ডা. মুসা, ডা. নাফি, ডা. সাব্বির, বদরুদ্দেজা শওকত, রিফাত, রিপুসহ বিভিন্ন মেডিক্যাল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত