ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নির্বাচন

দিরাই উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাকসুদুর

সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস  চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন এক সময়ের জনপ্রিয়  ফুটবলার দিরাই উপজেলার সকলের পরিচিত মুখ, ও তাড়ল ইউনিয়নের সাবেক  তিন বারের চেয়ারম্যান নুরুল হক তালুকদারের সুযোগ্য পুত্র মাকসুদুর রহমান তালুকদার। যদিও উপজেলা পরিষদ এর নির্বাচনী তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে অচিরেই এই নির্বাচন এর তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে।রাজনীতির  শহর’ হিসেবে পরিচিত সুনামগঞ্জ জেলার অন্যতম দিরাই  উপজেলার দেশ-বিদেশে অবস্থানরত জনসাধারণ ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সর্বক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছেন। এই উপজেলায় জাতীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য গুণীজনের জন্ম হয়েছে। জাতীয় নেতা প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত, বর্তমান সাংসদ নাছির উদ্দিন চৌধুরী,বাবু অক্ষয় কুমার, গোলাম জিলানী, শাহ আব্দুল করিম  সহ অনেক গুনী ব্যাক্তিত্বরা জন্ম গ্রহন করেছেন।  যাদের  কৃতিত্ব বিশ্বজুড়ে রয়েছে।কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে, দেশের অন্যান্য উপজেলায় কাঙ্খিত উন্নয়ন হলেও এখনো বাংলাদেশের মধ্যে দিরাই  উপজেলাটি শিক্ষা, স্বাস্থ্য , রাস্তা-ঘাট গ্যাসও বিদ্যুৎ ইত্যাদি বিষয়ে অবহেলিত রয়েছে। তবে এখন সময় এসেছে দিরাই  উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে বাংলাদেশের বুকে দৃশ্যমান করার। কেননা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ ১৭ বছর পর সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।মাকসুদূর রহমান তালুকদার সকলের দোয়া -ভালবাসা ও সমর্থন প্রত্যাশী। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন এমন খবরে সাধারণ ভোটার সহ দিরাই উপজেলার  সর্বসাধারণের মাঝে আনন্দ উল্লাস বিরাজ করছে।এ ব্যাপারে দিরাই উপজেলার  জাতীয়তাবাদী পরিবার এর নেতৃবৃন্দ  সহ বিভিন্ন শ্রেনী পেশার দুই শতাধিক জনসাধারণ তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে আমরা দিরাই বাসী  উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছি। এখন সময় এসেছে আমরা দীর্ঘদিন বিএনপি ঘর থেকে এমপি পেয়েছি। আমাদের উন্নয়ন হবে। মাকসুদুর রহমান তালুকদার  একজন ক্লিন ইমেজের মানুষ এবং প্রবীণ মুরুব্বি তাড়ল ইউনিয়নের তিন বারের চেয়ারম্যান নুরুল হক তালুকদারের ছেলে । উপজেলা পরিষদ নির্বাচনে মাকসুদুর রহমান ভাইস  চেয়ারম্যান পদে প্রার্থী হবেন এতে আমরা আনন্দিত। আমরা তাঁকে নির্বাচনী বিষয়ে সার্বিক সহযোগিতা করে নির্বাচিত করার সর্বাত্মক চেষ্টা করব।  কারণ তিনি রাজনৈতিক পরিবারের সন্তান ও নুরুল হক তালুকদারের ছেলে। তাই মাকসুদুর রহমান তালুকদার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হলে উপজেলার সর্বক্ষেত্রে উন্নয়ন হবে।এ ব্যাপারে একান্ত আলাপকালে মাকসুদুর রহমান তালুকদার  বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপক্ষ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের জনগণ তাঁদের গণতন্ত্র ফিরে পেয়েছে। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। আমি বিশ্বাস করি বিএনপি সরকারের অধীনে বাংলাদেশের সব কয়টি স্থানীয় নির্বাচন সুষ্ঠ এবং নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে।সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেঁচে  নিবেন সেই বিশ্বাস নিয়ে আমি দিরাই  উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে  অংশ নিতে আগ্রহী হয়েছি। জনগণের সমর্থন পাচ্ছি। জনগণ যদি তাদের মহা-মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি সকলকে সাথে নিয়ে দিরাই  উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরিত করতে যা যা করণীয় আমি সবকিছু করে যাব ইনশাল্লাহ। আমি সকলের দোয়া, ভালবাসা ও সমর্থন প্রত্যাশী।  এনএম/ধ্রুবকন্ঠ

দিরাই উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাকসুদুর