ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

যুদ্ধবিরতি বাস্তবায়নের কৌশল ঠিক করতে ফের বৈঠকে পাকিস্তান-আফগানিস্তান

ছবি সংগৃহীত

ইস্তাম্বুলে আগামী সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আরেকদফা শান্তি আলোচনা হবে এবং ততদিন পর্যন্ত যুদ্ধবিরতি বজায় থাকবে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৬ নভেম্বর পাকিস্তান ও আফগানিস্তান পক্ষ আবারও শান্তি আলোচনায় বসতে যাচ্ছে। 

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের ঘটনা ঘটে।

এরই প্রেক্ষিতে দেশ দুটির প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসতে যাচ্ছে।

গত ৯ অক্টোবর কাবুলে ভয়াবহ বিস্ফোরণে ৭০ জনেরও বেশি নিহত এবং কয়েকশ মানুষ আহত হন। তালেবান কর্তৃপক্ষ এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়, সব পক্ষ যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

তবে বাস্তবায়নের পদ্ধতিগুলো সম্পর্কে পরবর্তী উচ্চ-পর্যায়ের বৈঠকে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগেও তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান ইস্তানবুলে আলোচনা করছিল, কিন্তু ইসলামাবাদ বুধবার ঘোষণা করে যে আলোচনা ব্যর্থ হয়েছে।

পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র, পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি এবং আফগান রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরটিএ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, আলোচনা আবারো শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে আগের আলোচনা ভেস্তে যাওয়ার জন্য পাকিস্তানের অযৌক্তিক দাবিকে দায়ী করেছে আরটিএ।

অবশ্য আফগান কর্মকর্তারা আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনার ব্যাপারে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতি বাস্তবায়নের কৌশল ঠিক করতে ফের বৈঠকে পাকিস্তান-আফগানিস্তান

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৫

featured Image

ইস্তাম্বুলে আগামী সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আরেকদফা শান্তি আলোচনা হবে এবং ততদিন পর্যন্ত যুদ্ধবিরতি বজায় থাকবে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৬ নভেম্বর পাকিস্তান ও আফগানিস্তান পক্ষ আবারও শান্তি আলোচনায় বসতে যাচ্ছে। 

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের ঘটনা ঘটে।

এরই প্রেক্ষিতে দেশ দুটির প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসতে যাচ্ছে।

গত ৯ অক্টোবর কাবুলে ভয়াবহ বিস্ফোরণে ৭০ জনেরও বেশি নিহত এবং কয়েকশ মানুষ আহত হন। তালেবান কর্তৃপক্ষ এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়, সব পক্ষ যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

তবে বাস্তবায়নের পদ্ধতিগুলো সম্পর্কে পরবর্তী উচ্চ-পর্যায়ের বৈঠকে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগেও তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান ইস্তানবুলে আলোচনা করছিল, কিন্তু ইসলামাবাদ বুধবার ঘোষণা করে যে আলোচনা ব্যর্থ হয়েছে।

পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র, পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি এবং আফগান রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরটিএ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, আলোচনা আবারো শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে আগের আলোচনা ভেস্তে যাওয়ার জন্য পাকিস্তানের অযৌক্তিক দাবিকে দায়ী করেছে আরটিএ।

অবশ্য আফগান কর্মকর্তারা আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনার ব্যাপারে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত