ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নোয়াখালী কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে ‘Study Abroad’ দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত

বিদেশে উচ্চ শিক্ষায় আগ্রহী করতে এবং বিদেশে পড়ালেখা করতে আগ্রহী শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে নোয়াখালী সরকারি কলেজে ‘Study Abroad’ দিকনির্দেশনামূলক সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।বুধবার (২২ এপ্রিল-২০২৬) সকালে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়ামে শাখা ছাত্রশিবিরের উদ্যোগে উক্ত শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তুলতে Study Abroad pathways seminar আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার অধীনস্থ নোয়াখালী সরকারি কলেজ। উক্ত সেমিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব ও সাবেক কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক হারুনর রশীদ রুবেল৷ এসময় সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন জটিলতা নিরসন, সহজ ও সফলভাবে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করেন বক্তারা। এএমএন/ধ্রুবকন্ঠ 

নোয়াখালী কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে ‘Study Abroad’ দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত