ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পবিত্র ঈদুল ফিতর কবে? জানা গেল সম্ভাব্য তারিখ

পবিত্র রমজান মাস প্রায় বিদায়ের বেলা এবং পুরো মুসলিম উম্মাহ এখন ঈদুল ফিতরের প্রস্তুতিতে ব্যস্ত। ঈদের চাঁদ দেখার জন্য সকলের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের সম্ভাবনা থাকলেও, বাংলাদেশে এটি সাধারণত এক দিন পরে উদযাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশে ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি শনিবার (২১ মার্চ)।জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে বৈঠক করবে। সেইদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কমিটি চাঁদ দেখা গেলে ঈদ শুক্রবার (২০ মার্চ) হবে, চাঁদ না দেখা গেলে রমজান ৩০ দিন পূর্ণ হয়ে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার (১৮ মার্চ) বৈঠক করবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হিজরি শাওয়াল মাসের শুরু ও ঈদের দিন চূড়ান্তভাবে নির্ধারিত হবে। এবারের রমজান মাস ৩০ দিনের হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তিনি বলেছেন, আরব দেশগুলোতে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যাবে না, তাই বাংলাদেশে শুক্রবার (২০ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা প্রবল। ইসলামিক বর্ষপঞ্জি অনুযায়ী প্রতি মাস ২৯ বা ৩০ দিনের হয়, যার ভিত্তি চাঁদের অবস্থানের ওপর নির্ভর করে। ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ঈদ প্রায় ১০ দিন করে এগিয়ে আসে। সুতরাং, বাংলাদেশে চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর নির্ভর করবে, তবে চলমান আভাস অনুযায়ী ঈদুল ফিতর হতে পারে ২০ বা ২১ মার্চ।   এনএম/ধ্রুবকন্ঠ

পবিত্র ঈদুল ফিতর কবে? জানা গেল সম্ভাব্য তারিখ