ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

১০ আগস্ট প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফলাফল

আগামী ১০ আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।  এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে বলে জানানো হয়।  এনএম/ধ্রুবকন্ঠ

১০ আগস্ট প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফলাফল