সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই হবে না : এস এম জাহাঙ্গীর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচনী
প্রচারণার
শুরুর
দিনেই
সন্ত্রাস
চাঁদাবাজদের
হুশিয়ারি
দেন।
তিনি
বলেন,
“সন্ত্রাস
চাঁদাবাজদের
ঠাঁই
এই
এলাকায়
হবে
না।
যাদের
ভেতর
এমন
চিন্তা
রয়েছে,
তারা
আগেই
নিজ
থেকে
ভালো
হয়ে
যান।“আজ
বৃহস্পতিবার
(২২
জানুয়ারি)
সকালে
রাজধানীর
উত্তরখান
এলাকায়
শাহ
কবির
(রহ.)
মাজার
প্রাঙ্গণ
থেকে
আনুষ্ঠানিকভাবে
নির্বাচনের
প্রচারণা
ও
গণসংযোগ
শুরুর
আগে
প্রধান
অতিথির
বক্তব্যে
এসব
কথা
বলেন তিনি।তিনি
বলেন,
‘যারা
সাধারণ
মানুষদের
সেবা
করবেন,
তাদের
আমরা
সাধুবাদ
জানাই।
সবাই
মিলে
তাদের
সেবায়
নিয়োজিত
থাকবো।
৩৮
বছর
যাবত
রাজনীতির
সাথে
যুক্ত
থেকে
জনসেবায়
নিয়োজিত
ছিলাম
এখনো
আছি।’ এ
সময়
করোনাকালীন
সময়ের
কথা
তুলে
ধরে
বিএনপির
মনোনীত
এই
প্রার্থী
বলেন,
‘যখন
কারো
বাবা
মারা
গেলে
সন্তান
লাশ
দেখতে
যেতো
না,
তখন
আমরা
দলের
বর্তমান
চেয়ারম্যান
তারেক
রহমানের
নেতৃত্বে
আমরা
প্রতিটি
ঘরে
ঘরে
গিয়ে
খোঁজ
খবর
নিয়েছি
এবং
সাধ্য
অনুযায়ী
সহায়তা
করেছি।
আমরা
জনদুর্ভোগ
সৃষ্টি
করে
শোডাউন
বা
মিছিল
করবো
না।
আমাদের
নেতা
তারেক
রহমান
বলেছেন,
মানবিক
দেশ
গড়বেন।
মানবিক
দেশ
গড়তে
হলে
জনদুর্ভোগ
সৃষ্টি
করা
যাবে
না।
আল্লাহর
অশেষ
রহমতে
এবং
আপনাদের
ভোটে
আমরা
সরকার
গঠন
করতে
পারি
তাহলে
দলের
চেয়ারম্যান
তারেক
রহমানের
প্ল্যান
অনুযায়ী
ফ্যামিলি
কার্ড,
ফারমার্স
কার্ড
এবং
হেলথ
কার্ড
দেয়া
হবে।
১৮
মাসে
সারাদেশ
থেকে
দেড়
কোটি
মানুষকে
চাকরি
দেয়ার
পরিকল্পনা
রয়েছে।‘
এদিকে,
উত্তরখান
থানা
এলাকার
৪৫
নম্বর
ওয়ার্ডে
গণসংযোগ
করার
সময়
বায়োবৃদ্ধ
নারী
পুরুষ,
তরুণ
তরুণীদের
মধ্যে
ব্যাপক
উৎসাহের
সৃষ্টি
হয়। এ সময় সাধারণ
ভোটাররা
বলেন,
ধানের
শীষের
জয়ের
পক্ষে
সবাই
একমত
থেকে
কাজ
করবেন।
এলাকার
রাস্তা-ঘাটের উন্নয়নে
জন্য
হলেও
এই
আসনে
বিএনপি
প্রার্থী
জাহাঙ্গীরকে
বিপুল
ভোটে
জয়
নিশ্চিত
করবেন।
উত্তখান
থানা
বিএনপি
সভাপতি
সুলতান
মাহমুদ
বকুলের
সভাপতিত্বে
আনুষ্ঠানিক
প্রচারণা
ও
গণসংযোগে
ঢাকা
মহানগর
উত্তর
বিএনপির
সদস্য
সচিব
মো.
মোস্তফা
জামান,
মহানগর
উত্তর
বিএনপির
যুগ্ম
আহ্বায়ক
আখতার
হোসেনসহ উপস্থিত ছিলেন অনেকেই।
এনএম/ধ্রুবকন্ঠ