যারা প্রশ্নবিদ্ধ, তারা নিজেদের শোধরান : ডেপুটি স্পিকার
ডেপুটি
স্পিকার
ব্যারিস্টার
কায়সার
কামাল
বলেছেন,
‘অনেকের
বিরুদ্ধে
নানা
ধরনের
অভিযোগ
আছে।
এই
ধরনের
কোনো
অ্যাসোসিয়েশন
তাদের
আছে,
সামাজিকভাবে
যারা
প্রশ্নবিদ্ধ,
তারা
যদি
নিজেদের
শোধরাতে
না
পারেন,
দয়া
করে
আল্লাহর
ওয়াস্তে
কলেজ
ছাড়েন।
অন্যথায়
আইন
সবার
জন্য
সমান,
তাদের
বিরুদ্ধে
আইনানুগ
পদক্ষেপ
নেওয়া
হবে।’আজ শনিবার
(৪
এপ্রিল)
দুপুরে
নেত্রকোনার
দুর্গাপুর
মহিলা
ডিগ্রি
কলেজে
শিক্ষকদের
সঙ্গে
মতবিনিময়কালে
এসব
কথা
বলেন তিনি।ব্যারিস্টার কায়সার কামাল বলেন,
‘আমি চাই না একজন শিক্ষক এমন কোনো অভিযোগে অভিযুক্ত হন,
যা আমাদের দুর্গাপুরের সম্মান ক্ষুণ্ন করবে।’তিনি
বলেন,
‘দুর্গাপুরে
এই
মহিলা
কলেজ
একমাত্র
কলেজ,
যা
পার্শ্ববর্তী
উপজেলা
কলমাকান্দাতেও
নেই।
এই
কলেজটি
যদি
আমরা
সমৃদ্ধ
করতে
পারতাম,
তাহলে
আমাদের
অনেক
ছাত্রীকে
নেত্রকোনায়
যেতে
হতো
না,
অনেক
ছাত্রীকে
ময়মনসিংহে
যেতে
হতো
না।
কেন
যাচ্ছে?
আমার-আপনার কারণেই
যাচ্ছে। এখানে
এসে
পড়ানোর
যে
পরিবেশটা
পাওয়ার
কথা
বা
পাওয়া
উচিত,
সেটা
তারা
পাচ্ছে
না।’ ডেপুটি স্পিকার আরও বলেন, ‘আজকে আমি যে ধরনের বক্তব্য রাখছি, ৬ মাস পর যেন এ ধরনের বক্তব্য রাখতে না হয়। দয়া করে আমাদের যার যা যা করা উচিত, সেই জিনিসটা করব।’
এনএম/ধ্রুবকন্ঠ