ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শান্তিগঞ্জ উপজেলা বাসীকে রুবেল তালুকদারের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা সহ পশ্চিম বীরগাও ইউনিয়নের সর্বস্তরের জনগণ সহ দেশ বিদেশের সবাইকে  আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন, পশ্চিম বীরগাও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল তালুকদার। তিনি এক শুভেচ্ছা বার্তায়  বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে খুশির বার্তা নিয়ে। ঈদের এই আনন্দ ধনী-গরিব, ভেদাভেদ ভুলে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। একটি স্বচ্ছ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।এ সময় তিনি শান্তিগঞ্জের পশ্চিম বীরগাও ইউনিয়নের  সর্বস্তরের মানুষজন  সহ  দেশ- বিদেশের সকলের  সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

শান্তিগঞ্জ উপজেলা বাসীকে রুবেল তালুকদারের ঈদ শুভেচ্ছা