ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

তারেক রহমান দেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো শিখিয়েছেন: প্রতিমন্ত্রী পুতুল

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের দেশকে প্রতিষ্ঠিত করার জন্য, দেশের মানসম্মানকে প্রতিষ্ঠিত করার জন্য, বিশ্বের দরবারে দেশের মাথা উঁচু করার জন্য বাংলাদেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো শিখিয়েছেন।‘আজ শনিবার (৮ আগস্ট) বিকেলে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের দাইয়ের পাড়া ও চাঁদপুর এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের ক্লাসে না পড়িয়ে প্রাইভেট পড়িয়ে তাদের খেলাধুলার সময় দেওয়া হয় না। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন প্রদান করা হয় তাদের ক্লাস রুমে শিক্ষা প্রদান করার জন্য। প্রয়োজনে বাড়তি ক্লাস নেওয়া যেতে পারে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে বাচ্চাদের মানসিক বিকাশ এবং খেলাধুলার কোনো বিকল্প নেই।‘প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রাম ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী অক্টোবর-নভেম্বর থেকে সারা বাংলাদেশে একাধারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ হয়ে গেলে ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য কারো আসতে হবে না, ফ্যামিলি কার্ড আপনার ঘরে ঘরে যাবে।‘পুতুল বলেন, ‘গত ১৭ বছর দেশের তেমন উন্নয়ন করা হয়নি। এ অঞ্চলের রাস্তা মেরামত করা হয়নি, তৈরি করা হয়নি। বর্তমান সরকারকে হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে। যেগুলো খুব প্রয়োজন সেগুলো আগে এবং ধীরে ধীরে সব কাজই করা হবে।‘এ সময় লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর আব্দুল বারী কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।   এনএম/ধ্রুবকন্ঠ

তারেক রহমান দেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো শিখিয়েছেন: প্রতিমন্ত্রী পুতুল